editor
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নগরবাসীর দোরগোড়ায় নাগরিক সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কেবল সিটি কর্পোরেশনের একার চেষ্টা যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের এই প্রিয় শহরকে একটি আদর্শ নগরীতে রূপান্তর করতে।
তিনি বলেন, উপশহরের প্রবেশ ও প্রস্থানমুখে প্রধান সড়কে তোরণ নির্মাণ, স্থায়ী কাঁচাবাজার স্থাপন, খেলার মাঠ তৈরি, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। রাস্তাঘাট সংস্কার ও সড়কবাতি নিশ্চিত করার মাধ্যমে এই এলাকার নিরাপত্তা ও সৌন্দর্য দুটিই বৃদ্ধি করা হবে। তবে মনে রাখতে হবে, শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু পরিচ্ছন্নতাকর্মীদের নয়, আমাদের সবার। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পলিথিন বা প্লাস্টিক বর্জ্য ড্রেনে ফেলা থেকে বিরত থাকার জন্য আমি উপশহরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, আমরা একটি জবাবদিহিতামূলক ও সেবামূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। নাগরিক সেবার মানোন্নয়নে যেকোনো ভালো পরামর্শকে আমরা স্বাগত জানাব। আসুন, আমরা কাদা-ছোড়াছুড়ি না করে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য সিলেট বিনির্মাণ করি।
প্রশাসক আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে আলাপ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের উদ্যোগ নেব।
তিনি শাহজালাল উপশহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও তিলোত্তমা এলাকা হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরস্থ কল্যাণ পরিষদ কার্যালয়ে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদ সিলেটের আয়োজিত সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী-এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমিন হারুন এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কল্যাণ পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট আব্দুর রকিব, সাংবাদিক আফতাব চৌধুরী, ডা: মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, মিসবাহ উদ্দিন চৌধুরী, মো: শফিকুল হক, সৈয়দ মিসবাহ উদ্দিন, ফয়েছ উদ্দিন আহমদ, মুক্তাবিস উন নূর, মো: জসিম উদ্দিন, অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসমত উল্যাগ, সহ-সভাপতি-১ এ্যাডভোকেট জুবায়ের আহমেদ খান, সহ-সভাপতি-২ চৌধুরী হেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: দিদার হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক-১ মো: মামুনুর রশিদ লিটন, সাংগঠনিক সম্পাদক-২ আজি মো: কাওছার, কোষাধ্যক্ষ মো: আব্দুস ছালাম, প্রচার সম্পাদক মাসুম ইফতেখার রসুল সিহাব, সহ-প্রচার সম্পাদক শাফায়াত শরীফ চৌধুরী সজিব, দপ্তর সম্পাদক কাজী মো: আব্দুল জলিল খান, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার, যুব ও ক্রীড়া সম্পাদক মো: বদরুল আলম, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুব আহমদ চৌধুরী মান্না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, কার্যনির্বাহী সদস্য মরতুজা আহমদ চৌধুরী, মাহমুদুর রশিদ মসরুর, ফারুক আহমদ, সৈয়দ আলী মঞ্জুর চৌধুরী, কাজী হাজী মুজিবুর রহমান, আলহাজ্ব দুরুদ মিয়া, মো: কবির আহমদ, মো: হুমায়ুন কবির, এস এম শিহাব রহমান, চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, অস্থায়ী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, মো: সিরাজুল ইসলাম মালিক প্রমুখ।
অনুষ্ঠানে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের নবগঠিত ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
3 সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, শিক্ষকরা
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে
4 সৃজনশীলতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সিলেটে পথচলা শুরু করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। এ লক্ষ্যে
7 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায়
7 পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা ও বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ-এর
3 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে
6 সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু.
4 সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও শুরু হয়েছে প্রকাশ্য পাহাড়