editor

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

জমিরুননেছা একাডেমীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা সম্পন্ন

জমিরুননেছা একাডেমীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা সম্পন্ন

2

সিলেটের ফেঞ্চুগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জমিরুননেছা একাডেমী স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিরুননেছা একাডেমী গভর্নিং বডির সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য রুহুল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সাজাউল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তোমাদের নিজেদের ভবিষ্যৎ সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। কেবল ভালো ফলাফলের পেছনে ছুটলেই হবে না, বরং এর পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

5

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নূর মাহমুদ চৌধুরীর বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ সোহাগ মিয়া।

7

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে এবং শিক্ষা সফরের নানা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দ।

2

উপস্থিত শিক্ষকেরা হলেন— মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ফখরুল আলম, রেজাউল করিম, মোঃ মনজুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আওলাদ হোসেন, মিতা দেবনাথ, মোজাম্মেল হক এবং সাকি রানী রায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী ও প্রবেশপত্র তুলে দেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

1

এ সময় জমিরুননেছা একাডেমীর নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ

6 বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। 5 মঙ্গলবার (৩০ জুন)

মানবসেবা ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের অবদান অনস্বীকার্য: ডা: মোহাম্মদ নাজমুল ইসলাম

মানবসেবা ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের অবদান অনস্বীকার্য: ডা: মোহাম্মদ নাজমুল ইসলাম

4 নর্থইস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ডীন প্রফেসর ডা: মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, মানবসেবা ও সামাজিক উন্নয়নে

জমিরুননেছা একাডেমীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা সম্পন্ন

জমিরুননেছা একাডেমীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা সম্পন্ন

5 সিলেটের ফেঞ্চুগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জমিরুননেছা একাডেমী স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জৈন্তাপুরে ‘সুইট ফারুক’ সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ, উত্তাল জনপদ

জৈন্তাপুরে ‘সুইট ফারুক’ সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ, উত্তাল জনপদ

3 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় কথিত চোরাচালান, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যুবদল নেতার ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে বিএনপির নালিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে বিএনপির নালিশ

7 বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নালিশ দিয়েছেন জকিগঞ্জ ও কানাইঘাটের দলীয় নেতাকর্মীরা। সোমবার তারা লিখিত এ নালিশ

কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক

কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক

1 পরিবারের মুখে হাসি ফোটাতে এবং ভাগ্য পরিবর্তনের বুকভরা আশা নিয়ে সুদূর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। কিন্তু নিয়তির

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

6 সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, শিক্ষকরা

আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে

1
3