editor
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার যুবদল নেতা ফারুক আহমদ ওরফে সুইট ফারুককে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সেনাবাহিনীর ওপর হামলার মামলায় আদালতের নির্দেশে কারাগারে যাওয়ার পর এবার শ্রমিক নেতার ওপর হামলা, ছিনতাই চোরাচালান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগেও তার নাম উঠে এসেছে।
এর আগে গোয়াইনঘাট থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, ২০২৫ সালের ২৭ আগস্ট তামাবিল স্থলবন্দরের কাস্টমসে জব্দকৃত ভারতীয় পণ্যের নিলাম চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, ওই ঘটনার সময় সুইট ফারুকের নেতৃত্বে একদল ব্যক্তি শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মনির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার কাছে থাকা এক লাখ ৩২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। হামলায় এগিয়ে আসা অন্য শ্রমিকদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, শ্রমিক ট্রেড ইউনিয়নের সহসভাপতি আয়নাল হকের কাছ থেকেও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং ঘটনাস্থল ত্যাগের আগে কয়েকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আহত মনির হোসেনকে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে, গত ২৯ জুন সিলেট জেলা ও দায়রা জজ আদালত হরিপুর বাজারে সেনাবাহিনীর টহল দলের ওপর হামলার মামলায় সুইট ফারুকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই মামলার এজাহারে অভিযোগ করা হয়, ভারতীয় চোরাই মহিষ জব্দের সময় সেনাসদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়েছিল এবং সেই মামলায় সুইট ফারুক একজন আসামি।
স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় চোরাচালান, প্রভাব বিস্তার ও সহিংসতার বিভিন্ন ঘটনায় দীর্ঘদিন ধরেই সুইট ফারুকের নাম আলোচনায় রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ অভিযোগের বিষয়ে ফারুক আহমদ (সুইট ফারুক)-এর বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।
5 ছাতকে ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক সহ সিলেট-ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত ২৬৬ কোটি টাকার
7 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 7 বুধবার (০১ জুলাই) বিকাল ২টায়
3 মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়ন থেকে অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফুয়াদ হাসান সাকিব। জীবিত ফেরত
4 জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা। একই সঙ্গে বৈষম্যবিরোধী
4 সিলেটের জৈন্তাপুর উপজেলার যুবদল নেতা ফারুক আহমদ ওরফে সুইট ফারুককে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 7 সেনাবাহিনীর ওপর
4 সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলীর ইয়াবা সেবন ঘিরে সামাজিক
1 সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর জন্য ৪ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন
8 সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচনায় এসেছে আলামিন