editor
প্রকাশিত: 3:51 PM, July 2, 2026
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জুলাই) বিকাল ২টায় ক্লাবের হলরুমে দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ.এস. সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক ক্রীড়া বিভাগ যীশু দেব, পরিচালক সাংস্কৃতিক বিভাগ তানজিনা মুমিন আহমেদ, পরিচালক আপ্যায়ন বিভাগ জুম্মা আব্বাস রাজু, উপদেষ্টা পরিষদ সদস্য নাসিম হোসেন, আবুল কাহের চৌধুরী শামীম, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট মহবুব আহমদ চৌধুরী ও নুরুদ্দীন আহমদ এডভোকেট-সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ করে প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু ক্লাবের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুন্ন রেখে এর উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার এবং সামাজিক কল্যাণমূলক কাজে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, উপদেষ্টা পরিষদ ও ক্লাবের সম্মানিত সদস্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান।
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ