editor
প্রকাশিত: 7:22 PM, July 3, 2026
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ বিনামূল্যের খতনা (মুসলমানি) ক্যাম্প সফলভাবে সম্পূর্ণ হয়েছে। মানবিক এ উদ্যোগের আওতায় এলাকার দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ, আধুনিক ও স্বাস্থ্যসম্মত খতনা সেবা প্রদান করা হয়।
শুক্রবার (৩ জুলাই) হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ সার্জন ও চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুদের খতনা সম্পন্ন করা হয়। পুরো কার্যক্রমে আধুনিক চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্যবিধি এবং ধর্মীয় বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। প্রতিটি শিশুর নিরাপত্তা ও চিকিৎসার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাকশাইল ও আশপাশের এলাকার অসচ্ছল, দরিদ্র ও আগ্রহী পরিবারের শিশুদের জন্য এই বিনামূল্যের সেবার আয়োজন করা হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে দক্ষ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নিরাপদ চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পটি বাস্তবায়নে ফাউন্ডেশনের চেয়ারম্যান একে এম ফারুক, অফিস সেক্রেটারি রুবিনা আফরোজ মুনা, প্রজেক্ট সেক্রেটারি মাহমুদা ফারহীন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কদর উদ্দিন, সবু, হিজাজুর রহমান মসনু, রুহুল আমিন এবং মেডিক্যাল অফিসার ডা. সিরাজুর রহমান সার্বিকভাবে সহযোগিতা করেন। সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. আফছার উদ্দিন, ডা. কে. এম. হাফিজুর রহমান এবং ডা. সাবের আহমেদ।
বিনামূল্যে উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগী পরিবারের অভিভাবকেরা ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন ও কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলও এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম তাঁর বাবা-মায়ের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠা করেন ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবকল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, প্রতিরোধমূলক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে পরিচালিত কমিউনিটি হাসপাতালের মাধ্যমে সাশ্রয়ী চিকিৎসাসেবার পাশাপাশি নিয়মিত ফ্রি ফ্রাইডে ক্লিনিক, বিনামূল্যের খতনা ক্যাম্প, হার্ট স্ক্রিনিং ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ, চক্ষু ক্যাম্পের মাধ্যমে ছানি অপসারণ ও চশমা প্রদান, সিপিআর ও বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণ ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মানবিক ও জনকল্যাণমূলক এসব কার্যক্রমের মাধ্যমে ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও সমাজকল্যাণে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তারা। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন