editor

প্রকাশিত: 8:06 PM, July 3, 2026

সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

3

সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড় অনলাইনের মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এই অপপ্রচারের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বেলা ২টায় সিলেট নগরীর শিবগঞ্জ পয়েন্টে ‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’ এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটে সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে, তা সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। পুলিশ প্রশাসনের এই সাহসী ও ইতিবাচক ভূমিকার কারণে মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে পড়েছে। আর এতেই ক্ষিপ্ত হয়ে এক শ্রেণীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা ফেসবুকসহ বিভিন্ন ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যবহার করে এসএমপি পুলিশ কমিশনারের বিরুদ্ধে নানামুখী মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। বক্তারা আরও বলেন, আমরা লক্ষ্য করছি একটি বিশেষ মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথাকথিত কিছু ভুঁইফোড় অনলাইনকে ব্যবহার করে একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে চরিত্র হননের খেলায় মেতে উঠেছে। সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার নামে যে নোংরা অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড় অনলাইনগুলো যদি এখনই এই ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচার থেকে সরে না আসে, তবে সিলেটে সচেতন নাগরিকবৃন্দ বসে থাকবে না। অচিরেই আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচলিত দেশের আইন ব্যবহার করে এই কুচক্রীদের কেবল প্রতিবাদই নয়, বরং আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি নষ্টকারী কোনো অপশক্তিকেই ছাড় দেওয়া হবে না। অনতিবিলম্বে এসব গুজব সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী ও তাদের সুবিধাবাদী সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।
আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শরীফ উদ্দিন বড়বন্দী এর সভাপতিত্ব ও তরুণ সমাজসেবক আল আমিন রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, তরুণ সমাজসেবক হাবিবুল বাশার হাবিব, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম, সোনালী যুব সংঘের সভাপতি নাজমুল ইসলাম, ট্রাফিক এডুকেশন ১০ এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপশহর সিএনজি শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইফজাল, শাকিল আহমদ, কবির হোসেন, কয়ছর, সহীদ, রাহিল, স্বপন, ফাহিম, সোহেল। এছাড়াও মানববন্ধনে এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার হাতে অংশ নেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

6 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
6