editor

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন

6

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

7

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।

8

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি শোয়েব আহমদ, মো. মশিউর রহমান ও মো. তালেব হোসেন, যুগ্ম সম্পাদক বশির আহমদ, সিলেটস্থ মনাফ ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ আলম, শান্তিগঞ্জ সমিতির সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান ও কার্যকরী সদস্য সোহাগ ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফসল সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলেও এক বছর ধরে হাসপাতাল চালু করা হচ্ছে না। এতে একদিকে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে জেলাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টেনর অভাবে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুতে বিলম্ব হওয়া সুনামগঞ্জ জেলার মানুষ মেনে নিবেনা। অবিলম্বে কলেজে পুর্ণাঙ্গ একাডেমিক ক্লাস এবং হাসপাতালের চালুর জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবী জানান তারা।

6

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা

6 সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন

4 সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। 2 রোববার (৫

ইউনাইটেড এইড ফর নেশন ও দেশ যুব সংগঠন সিলেট’র আলোচনা সভা অনুষ্ঠিত

ইউনাইটেড এইড ফর নেশন ও দেশ যুব সংগঠন সিলেট’র আলোচনা সভা অনুষ্ঠিত

2 সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, যুব ক্ষমতায়ন এবং দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার লক্ষ্যে ‘ইউনাইটেড এইড ফর নেশন’

নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

3 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ

2 লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বিশেষ এমার্জেন্সি গ্রান্টের আওতায় সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটের বিগত বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী

আম্বরখানায় এতিমখানা মাদ্রাসায় আবারক আলী ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

আম্বরখানায় এতিমখানা মাদ্রাসায় আবারক আলী ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

2 সিলেট নগরীর আম্বরখানাস্থ জামেয়া রিয়াদুল জান্নাহ এতিমখানা মাদ্রাসায় অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মরহুম হাজী আবারক

ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী

ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী

2 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনপ্রিয় হোমিও চিকিৎসক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী ৫ জুলাই রবিবার।

সিলেট নগরীতে অনলাইন ও শিলং জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

সিলেট নগরীতে অনলাইন ও শিলং জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

4 সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ও ভারতীয় ‘শিলং তীর’ নামক মারাত্মক জুয়ার আসর দিন দিন ভয়াবহ রূপ ধারণ

1
4