admin
প্রকাশিত: 10:59 AM, July 6, 2026
স্টাফ রিপোর্টার:
বর্তমান শিক্ষাবান্ধব সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণসহ বিদ্যালয়ে শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। তবে সিলেট সদর উপজেলায় সরকারের এসব নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) সরজমিনে পরিদর্শনে গিয়ে সিলেট সদর উপজেলার ‘বিমান বন্দর ক্লাস্টারের’ অধিকাংশ বিদ্যালয়েই শিক্ষকদের অনুপস্থিতি এবং অনিয়মের চিত্র দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, ক্লাস্টারের লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণ বন্ধ ছিল। এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রথমে কল রিসিভ করেননি।
পরবর্তীতে বিমান বন্দর ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি অধিদপ্তরের নির্দেশনার অজুহাত দিয়ে ক্লাস্টারের সকল বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ১২ টার দিকে মিটিং শুরুর করার কথা স্বীকার করেন। তবে শিক্ষার্থীদের পাঠদান পুরোপুরি বন্ধ রেখে কেন এই মিটিংয়ের আয়োজন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ক্লাস্টার স্কুল বিমানবন্দর রেখে ধুপাগুল স্কুলে কেন মিটিং করছেন এর উত্তরে তিনি বলেন শিক্ষকদের সুবিধার্তে ধুপাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করছেন।
এদিকে, গত বৃহস্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটে লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) রীতা হোড় মুঠোফোনে জানান, তিনি বিদ্যালয় খোলার জন্য আসছেন। তার বিদ্যালয়ে ৩ শিক্ষক একজন ছুটিতে আর তিনি মিটিংয়ে বিদ্যালয়ে একজনকে রেখে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে বিদ্যালয় বন্ধ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ক্লাস্টারের এক শিক্ষক জানান, সাংবাদিক আসার খবর পেয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তড়িঘড়ি করে শিক্ষকদের নির্দেশ দেন, “সাংবাদিক এসেছে, আপনারা দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হোন।”
পরবর্তীতে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্তা পাল বিদ্যালয়ের বারান্দায় পায়চারি করছেন। সাংবাদিক পরিচয়ে তাঁর সাথে কথা বললে তিনি ক্লাস্টার মিটিংয়ে থাকার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি দাবি করেন, “অফিসারদের নির্দেশে যেকোনো সময়, যেকোনো জায়গায় মিটিং ডাকলে আমাদের যেতেই হয়।”
তবে সুপ্তা পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে অনুপস্থিত থেকে সহকর্মীদের দিয়ে হাজিরা খাতায় ‘অন ডিউটি’ (ঙহ উঁঃু) লেখানোর অভিযোগ রয়েছে। ঘটনার দিনও তিনি খাতায় ‘অন ডিউটি’তেই ছিলেন। ডিউটিতে থাকার পরও বিকেলে কেন বিদ্যালয়ে এলেন জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে বলেন, আগের দিন স্কুলে তাঁর কিছু জরুরি জিনিসপত্র ফেলে গিয়েছিলেন, মূলত সেগুলো নিতেই এসেছেন।
অনুরূপ অনিয়মের অভিযোগ রয়েছে রাখালগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ দাসের বিরুদ্ধেও। তাঁর পিতার মৃত্যুর পর ব্রতকালীন আনুষ্ঠানিকতার কথা বলে তিনি টানা ১ মাস ১৫ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে তিনি প্রায়শই বিদ্যালয়ে আসেন না, অথচ পরবর্তীতে হাজিরা খাতায় স্বাক্ষর করে দেন। গত ০২/০৭/২০২৬ ইং তারিখেও তিনি হাজিরা খাতায় স্বাক্ষর না করে ঙহ উঁঃু লিখে রাখেন। স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে জানান, এই ক্লাস্টারের অধিকাংশ বিদ্যালয়ই প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটের পর ছুটি দিয়ে দেওয়া হয়। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শাস্তির হাত থেকে বাঁচতে শিক্ষকরা দুটি আলাদা হাজিরা খাতা ব্যবহার করেন। একটিতে অগ্রিম স্বাক্ষর করে ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘হোয়াটসঅ্যাপ’ (ডযধঃংঅঢ়ঢ়) গ্রুপে পাঠানো হয়, আর মূল অফিসের জন্য রাখা অন্য খাতাটিতে সুবিধাজনক সময়ে পরে স্বাক্ষর করা হয়। সচেতন মহলের মতে, স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের এই অননুমোদিত যাতায়াত ও ফাঁকিবাজির সত্যতা মিলবে সাহেবের বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক স্থাপিত সিসিটিভি (ঈঈ) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলেই।
এদিকে, ফরিংউড়া সাহেব বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে শিক্ষার্থীরা মাঠ ও বারান্দায় এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। এছাড়া বিদ্যালয়ের পাশেই ময়লা-আবর্জনার দুর্গন্ধ। শিক্ষার্থীদের এই অবস্থার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ওয়াইস মিয়া জানান, বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হচ্ছে বিধায় দ্বিতীয় শিফটের বাচ্চারা ঘোরাফেরা করছে।
এদিকে সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর এসব বহুমুখী সংকট, অনিয়ম ও শিক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়ে পুনরায় বক্তব্য জানতে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা সুলতানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১