admin
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি রাজনৈতিক পরিচয় বদলে সিলেটে মাদক ব্যবসা আরও বেপরোয়া করে তুলেছে এক মাদক ব্যবসায়ী। যুবলীগ থেকে খোলস বদলে এখন সে ‘স্বেচ্ছাসেবক দল’ নেতার পরিচয় ব্যবহার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এবং এলাকায় প্রভাব ধরে রাখতে এই ভোলবদল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত এই যুবকের নাম শাকুল, তবে অপরাধজগতে সে ‘গাঞ্জা শাকুল’ নামে পরিচিত। সে নগরীর গোয়াবাড়ি কুচারপাড়া এলাকার মানিক মিয়ার পুত্র।
অনুসন্ধানে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে শাকুল এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী ও নেতা পরিচয়ে মাদক ব্যবসা চালাত। তবে সরকার পতনের পর নিজের পিঠ বাঁচাতে সে রাতারাতি বিএনপিপন্থী সংগঠন ‘স্বেচ্ছাসেবক দল’ এর কর্মী হিসেবে নিজেকে জাহির করা শুরু করে। নতুন এই রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বর্তমানে জালালাবাদ ও কোতোয়ালি থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে রমরমা মাদক ব্যবসা পরিচালনা করছে সে। তার মাদক সিন্ডিকেটের মূল আস্তানা ও বিক্রয় কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রাগীব আলী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা, পাঠানটুলা ও তারাপুর চা বাগান এলাকা ও গোয়াবাড়ি ওয়াকওয়ে এলাকা।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ৫ আগস্টের পর শাকুলের মাদক ব্যবসা বন্ধ হওয়া তো দূরের কথা, সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। দিন-রাত সমানতালে তার চিহ্নিত স্পটগুলোতে মাদক কেনাবেচা চলছে। মাদক ব্যবসার এই বিস্তারের কারণে সংলগ্ন এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ চরম নৈতিক অবক্ষয় এবং ধ্বংসের মুখে পড়ছে। এলাকায় বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। শাকুলের ভয়ে সাধারণ মানুষ সরাসরি মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে এলাকার সচেতন নাগরিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যুবসমাজ ধ্বংসকারী এই শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার সিন্ডিকেটের সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
1 পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘সুরমা বয়েজ ক্লাব’। 1 সোমবার (৬
1 শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, নৈতিক মূল্যবোধের অবয়ব তৈরি ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখায় ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’-এর
7 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি রাজনৈতিক পরিচয় বদলে সিলেটে মাদক ব্যবসা আরও বেপরোয়া করে তুলেছে এক
4 দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের কথিত মন্তব্যসংবলিত একটি অডিও
7 স্টাফ রিপোর্টার: বর্তমান শিক্ষাবান্ধব সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণসহ বিদ্যালয়ে শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ
7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা নাইম আহমদ নাবিল ও তার পরিবারের বিরুদ্ধে জায়গা বিক্রির নামে লাখ
8 সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা
3 সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার (৫ জুলাই)