admin

প্রকাশিত: 11:04 AM, July 6, 2026

সরকারি ড্রেন নির্মাণ প্রসঙ্গে উপ-সহকারী প্রকৌশলী মলয় : আপনারা নিজেরাই ড্রেন করে নিন কোন টেন্ডার হবে না

সরকারি ড্রেন নির্মাণ প্রসঙ্গে উপ-সহকারী প্রকৌশলী মলয় : আপনারা নিজেরাই ড্রেন করে নিন কোন টেন্ডার হবে না

5

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের কথিত মন্তব্যসংবলিত একটি অডিও রেকর্ড বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে প্রকৌশলীর কথিত বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অডিও রেকর্ডে শোনা যায়, মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের এক বাসিন্দা ড্রেন নির্মাণের জন্য পূর্বে করা মাপজোখের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য বলেন, এখন আর কোনো ড্রেন নাই, টেন্ডার নাই। পরে ওই বাসিন্দা জানতে চান, তাহলে প্রকল্পটি কোনো প্রক্রিয়ায় আছে কি না। জবাবে তিনি বলেন, কোনো প্রক্রিয়ায় নাই।এরপর টেন্ডার হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আপনেরা করিলাইন। বাসিন্দা প্রশ্ন করেন, “আমরা কেন করব? এটা কি কোনো ধারাবাহিকতায় থাকবে না? অথচ পৌরসভায় তো একের পর এক ড্রেনের টেন্ডার হচ্ছে। উত্তরে প্রকৌশলী বলেন, কোনো ধারাবাহিকতা নাই। আমি তো বলছি এটা টেন্ডার হবে না। কেন হবে না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমি আপনারে কইতে পারব না, ফোন রাখইন।
স্থানীয় সূত্রে জানা যায়, মলয় ভট্টাচার্য প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দিরাই পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের অন্তত শতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, মুসল্লি, নারী, শিশু ও বয়স্ক মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয়, বাসাবাড়ির ব্যবহার্য ও গোসলের পানি নিষ্কাশনেরও কোনো ব্যবস্থা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর আগে ড্রেন নির্মাণের দাবিতে পৌরসভায় লিখিত আবেদন করা হলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, একই সময়ে পৌরসভার বিভিন্ন এলাকায় একের পর এক ড্রেন নির্মাণের টেন্ডার হয়েছে। এমনকি অল্প কয়েকটি পরিবারের সুবিধার জন্যও নতুন ড্রেন নির্মাণ করা হলেও এই এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি বছরের পর বছর অবহেলিত রয়েছে।
এলাকাবাসী আরও জানান, তৎকালীন পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর তাদের আশ্বস্ত করেছিলেন যে, প্রকল্পটি দ্রুত টেন্ডারে যাবে এবং প্রকৌশল বিভাগ এ নিয়ে কাজ করছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সনজীব সরকারের সঙ্গে বৈঠকের পর রাস্তার পাশে সরকারি জায়গা নির্ধারণ ও মাপজোখের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বছরের পর বছর ধরে একই সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা হতাশ। এখন আবার কথিত অডিওতে “টেন্ডার হবে না” এবং “আপনারা নিজেরাই ড্রেন করে নিন” ধরনের মন্তব্য তাদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে দিরাই পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন হাসপাতালে রোগী দেখতে এসেছি। পরে কথা বলব। পৌর প্রশাসক ও এসিল্যান্ড জিয়াউল হাসান সৌরভ বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। ড্রেন নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। প্রতিটি ওয়ার্ড আমি নিজে পরিদর্শন করব। যেসব এলাকায় আগে উন্নয়নকাজ, বিশেষ করে ড্রেন নির্মাণ প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

8 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

6 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

7 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

5 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

7 ‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

1
3