editor
প্রকাশিত: 4:07 PM, July 6, 2026
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, নৈতিক মূল্যবোধের অবয়ব তৈরি ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখায় ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম, সিলেট-এর একাডেমিক কো-অর্ডিনেটর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জয়নাল আবেদিন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানান।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র ক্যাম্পাসের প্রাক্তন অধ্যক্ষ নাজমুল বারি জামালী। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান এবং পুরো অনুষ্ঠানটি চমৎকারভাবে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা তমালিকা তালুকদার তমা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, ইংরেজি ভার্সনে পাঠদানের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা জ্ঞান, নৈতিকতা, সংস্কৃতি ও নেতৃত্ব—সব ক্ষেত্রেই দক্ষ হয়ে ভবিষ্যতের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; তার চিন্তা, সৃজনশীলতা, মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠে। তিনি আরও যোগ করেন, এই সাংস্কৃতিক সপ্তাহ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দলগত কাজের মানসিকতা গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর জামালী শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে, নিয়মিত অনুশীলন করতে এবং প্রতিটি সুযোগকে নিজেদের দক্ষতা বিকাশের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই সপ্তাহব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের বহুমাত্রিক প্রতিভা বিকাশের লক্ষ্যে—আবৃত্তি, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, গল্প বলা, কুইজ, অভিনয় এবং তাৎক্ষণিক বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষা ও সংস্কৃতির এমন চমৎকার মেলবন্ধন শিক্ষার্থীদের মানসিক বিকাশে এক ইতিবাচক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখার সকল শিক্ষার্থী ইংরেজি ভার্সনে অধ্যয়নরত। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি তাদের ভাষাগত দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি এবং সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করতেই প্রতিষ্ঠানটি নিয়মিত এই সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করে থাকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে