editor

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবি

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

6

পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার স্থানীয় সময় সকাল ১১টায় লিসবনের ‘বাংলার স্বাদ’ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পর্তুগাল শাখার সভাপতি হারুন-আর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানি সুমন আহমদের সঞ্চালনায় সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে হারুন-আর রশীদ বলেন, পর্তুগালে বসবাসকারী সকল প্রবাসীকে নিয়ে সিলেটের মানুষের মনের দাবি ও প্রাণের দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। সিলেটের যে সকল অসম্পূর্ণ কাজ বাকি আছে, তা আগামী দিনে আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব। এ লক্ষ্যে খুব শীঘ্রই আরও একটি বড় পরিসরের সভার আয়োজন করা হবে।

সভায় বিস্তারিত আলোচনান্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১লা সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালাম এয়ার লাইন্সের ফ্লাইট চালুর অনুমতি দেওয়ায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সিলেটের দুই মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

বক্তারা বলেন, সিলেট বিভাগের প্রায় ৪৫ লাখ প্রবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার, দুবাইসহ ৬-৭টি এয়ার লাইন্সের ফ্লাইট চালু করা। এই উদ্যোগের ফলে প্রবাসীরা সহজে এবং কম ভাড়ায় মাতৃভূমিতে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের যাত্রী ভাড়া বৃদ্ধির জুলুম থেকে প্রবাসীরা রেহাই পাবেন।

7

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। একই সাথে বিমানবন্দরে যাত্রীদের সাথে আগত অতিথিদের জন্য বসার ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেট সুবিধাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

2

সভায় জানানো হয়, ইউরোপের বিভিন্ন দেশে সিলেট বিভাগ গণদাবী পরিষদের শাখা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংগঠনের মাধ্যমে সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সকলকে গণদাবী পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি এ.এইচ.এম. নুরুল হুদা নাহাজ, আমিরুল হক, রুহেল আহমদ, আবুল কালাম, এনামুল হক, লুকমান হোসেন; সহ-সাধারণ সম্পাদক সাবিবর আহমেদ, বদরুল আমিন; সাংগঠনিক সম্পাদক দিলদার মিয়া; তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী; কোষাধ্যক্ষ মৌলানা ফখরুল ইসলাম; দপ্তর সম্পাদক ছালেহ আহমদ; আইন বিষয়ক সম্পাদক কাওসার আহমদ; শ্রম ও পেশাজীবী সম্পাদক আকমল হুসেইন খান; ধর্ম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফিজ সাদিকুর রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বেগমসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

1

আগামী দিনে সিলেট বিভাগের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’

‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’

4 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

1 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১২নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

5 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building

গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

5 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

8 পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘সুরমা বয়েজ ক্লাব’। সোমবার (৬ জুলাই)

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘সাংস্কৃতিক সপ্তাহ’-এর উদ্বোধন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘সাংস্কৃতিক সপ্তাহ’-এর উদ্বোধন

4 শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, নৈতিক মূল্যবোধের অবয়ব তৈরি ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখায় ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’-এর

বেপরোয়া ‘গাঞ্জা শাকুল’

বেপরোয়া ‘গাঞ্জা শাকুল’

8 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি রাজনৈতিক পরিচয় বদলে সিলেটে মাদক ব্যবসা আরও বেপরোয়া করে তুলেছে এক

সরকারি ড্রেন নির্মাণ প্রসঙ্গে উপ-সহকারী প্রকৌশলী মলয় : আপনারা নিজেরাই ড্রেন করে নিন কোন টেন্ডার হবে না

সরকারি ড্রেন নির্মাণ প্রসঙ্গে উপ-সহকারী প্রকৌশলী মলয় : আপনারা নিজেরাই ড্রেন করে নিন কোন টেন্ডার হবে না

7 দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের কথিত মন্তব্যসংবলিত একটি অডিও

1
8