editor
প্রকাশিত: 4:40 PM, July 8, 2026
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতি করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অবৈধ প্লট, জমিসহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ গড়ে তুলেছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য করেছে।
তিনি বলেন, জাতি এসব থেকে মুক্তি চায়। আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তিনি দেশকে লুটেরা ও ফ্যাসিবাদ মুক্ত করতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
মঙ্গলবার রাত ৮টায় লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী বৈঠক ও ষান্মাসিক মজলিসে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ শেখ মুশতাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, কাজী মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা নুরুল আমীন, মাওলানা জাবির আহমদ, মাওলানা আশরাফুল মাওলা, সাইদুর রহমান প্রমুখ।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে