editor
প্রকাশিত: 2:17 PM, July 9, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও মেহনতি মানুষের সামগ্রিক কল্যাণ ও অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনকল্যাণমূলক ও যুগান্তকারী গণমুখী বাজেট পেশ করেছেন। এই বাজেট কেবল একটি সরকারি আয়-ব্যয়ের হিসাব নয়, এটি এদেশের শোষিত-বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির এক অনন্য দলিল। এই জনবান্ধব বাজেটের মাধ্যমে দেশের প্রতিটি স্তরের মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বুধবার (৮ জুলাই) রাতে সিলেট নগরীর লামাবাজারস্থ শ্রী শ্রী দশনামী আখড়ায় আয়োজিত এক বিশেষ আলোচনা ও প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধবমূলক বাজেটকে স্বাগত জানিয়ে এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কমিটির সদস্য নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, সিলেট-১ আসনের মাটি ও মানুষের নেতা, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কমিটিতে অন্তর্ভুক্ত করায় সিলেটের উন্নয়ন যাত্রা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তার যোগ্য নেতৃত্বে সিলেটের প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছে যাবে।
সিলেটের স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মহানগর বিএনপির এই শীর্ষ নেতা ও নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে সুযোগ পেলে সিলেট নগরীকে একটি বিশ্বমানের দৃষ্টিনন্দন মডেল নগরী হিসেবে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করব। এই নগরীর মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ, জলাবদ্ধতা ও নাগরিক সমস্যা নিরসনে যা যা করা প্রয়োজন, তার সবকিছুই করা হবে। প্রতিটি নাগরিক যেন তার ন্যায্য অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করা হবে।
ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই সম্প্রীতিকে অক্ষুণ্ন রাখতে এবং সনাতন ধর্মাবলম্বীসহ সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর। আগামী দিনে নগরীর বিভিন্ন মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারে আমি অগ্রণী ভূমিকা পালন করব। প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান যেন সুন্দর ও নিরাপদ পরিবেশে তাদের উৎসব এবং উপাসনা করতে পারে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পুর সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সমীর কান্তি পুরকায়স্থ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ, প্রানেশ দেব, এ্যডভোকেট সুদীপ কুমার বৈদ্য, কতোয়ালী থানা শাখার আহ্বায়ক সবুজ তালুকদার, সদস্য সচিব ভিপি দেব শুভ , মনোজ কুমার দেব, ঝলক আচার্য্য, টিটন মল্লিক, হিরন্ময় দেব, সায়মন সিনহা, কনক কান্তি দাস, অজয় দাস, মৃনাল কান্তি দাস, মিন্টু সিংহ, সঞ্জয় সিংহ, বকুল পুরকায়স্থ, রাজীব রায়, জয়দীপ চৌধুরী মাধব, দেবরাজ মজুমদার মান্না, লিটন সিংহ, বিশ্বদীপ চন্দ সৈকত, সুব্রত চক্রবর্তী শুভ্র প্রমূখ।
সভার দেশের সার্বিক কল্যাণ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সফলতা কামনা করে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ চাওয়া হয়। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন সুজিত কুমার দেব।
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের
7 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার
3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও
7 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব
1 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির
3 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি