admin
প্রকাশিত: 8:09 PM, July 9, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা হয়েছে। জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানাধীন টার্মিনাল পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার কুমিল্লা পট্টি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে জুয়ার আস্তানা থেকে কুখ্যাত জুয়াড়ি অন্তরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
এদিকে অন্তরের গ্রেফতারের খবরে কুমিল্লা পট্টি ও আশেপাশের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চলা এই জুয়ার আসরের কারণে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছিল। বিশেষ করে উঠতি বয়সের তরুণরা এই মরণনেশায় জড়িয়ে পড়ছিল। এছাড়া জুয়াকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই মারামারি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনা ঘটত।
এলাকাবাসী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই জুয়া সিন্ডিকেটকে পুরোপুরি নির্মূল করার জোর দাবি জানিয়েছেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
3 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 3 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর