editor
প্রকাশিত: 2:13 PM, July 11, 2026
মানবসেবার মহৎ লক্ষ্য নিয়ে সিলেটে ‘বিডি ব্লাড সোলজারস’ স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় ভাটিপাড়া জেন্টস ক্লাব ও ভাটিপাড়া ফ্রেন্ডশিপ ফরএভার এর উদ্যোগে দিনব্যাপী রক্ষের গ্রুপ নির্নয় ও হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা করা হয়।
ইমরান আহমদ নিক্সনের সভাপতিত্বে ও শাহীন আহমদ এবং রকি আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাইরুল আলম উত্তম।
এসময় উপস্থিত ছিলেন, রকি আহমেদ শুভ, আমজাদ হোসেন, জহিরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাজা, দিদার আহমদ বাদশা, মহসিন আহমদ, আসোয়াদ আহমদ, আইনূল হক, সাইদুর রহমান রতন সহ ভাটিপাড়া ফ্রেন্ডশিপ ফরএভার ও ভাটিপাড়া জেন্টস ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনটির উদ্যোক্তারা বলেন, মুমূর্ষু ও জরুরি রোগীদের জন্য তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করা এবং সাধারণ মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বৃদ্ধি করাই ‘বিডি ব্লাড সোলজারস’-এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তারা বলেন, রক্তদানের মতো মানবিক কাজে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। তারা সংগঠনটির ভবিষ্যৎ সমৃদ্ধি ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তরুণদের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন