editor
প্রকাশিত: 4:39 PM, July 11, 2026
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আগামী ১৮ জুলাই ঢাকায় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে অংশগ্রহণের বিষয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় শাহজালাল উপশহরস্থ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সাজুওয়ান আহমদ।
সভায় উপস্থিত ছিলেন, গাজী মোঃ জাফর সাদেক কয়েছ গাজী, প্রফেসর সিরাজুল হক, আলী আফছার মোঃ ফাহিম, সুব্রত ধর বাপ্পি, ফরিদ আহমদ, ইফতেখার আহমেদ, জিহাদ আহমেদ, লোকমান আহমদ মাছুম, সাব্বির আহমদ, ফরহাদ আলী ইমন, এম মনোয়ার হোসেন, মাসুদ আহমদ ফারুক, মোঃ আখতারুল ইসলাম, এম এ বাতেন, শাহজান, সাব্বির আহমদ, ওয়ালী মাহমুদ, হারুনুর রশিদ, মুরাদ আলী সুমন, আনহার উদ্দিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে আমিরুজ্জামান চৌধুরী বলেন, সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ব্যবসায়ীরা দেশের জ্বালানি খাত ও গণপরিবহন সচল রাখতে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। অথচ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নানা প্রতিকূলতার মাঝে আমাদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষা এবং এই খাতের ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে কমিশন বৃদ্ধি করা জরুরি। একই সাথে ফায়ার সার্ভিসের অযৌক্তিক ফি বৃদ্ধির সিদ্ধান্ত আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করবে।
তিনি আরও বলেন, সিলেট বিভাগের সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে আগামী ১৮ জুলাই ঢাকার কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমাদের ন্যায্য দাবিগুলো জোরালোভাবে তুলে ধরতে হবে। সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা কোনো আপস করব না।
গুরুত্বপূর্ণ এই জরুরি সাধারণ সভায় কমিশন বৃদ্ধির দাবি জানান ও ফায়ার সার্ভিসের ফি বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংগঠনের বিভিন্ন এজেন্ডা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন