editor

প্রকাশিত: 12:07 PM, July 12, 2026

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

7

সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম জুনেদ আহমদ। তিনি মদীনা মার্কেট নূর মোহাম্মদ রোড এলাকার মৃত আব্দুল মোছব্বিরের পুত্র এবং স্থানীয় যুবলীগের রাজনীতিতে সক্রিয়।

6

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনেদ আহমদ তার নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে মদীনা মার্কেট নূর মোহাম্মদ রোড, আখালিয়া, পুরানবাজার, নয়াবাজার, পাঠানটুলা ও রাগীব আলী এলাকাসহ বিশাল এলাকা জুড়ে জুয়া ও মাদকের আখড়া গড়ে তুলেছে। অভিযোগ রয়েছে, এই শক্তিশালী সিন্ডিকেটের পেছনে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়া রয়েছে। ফলে নির্বিঘ্নে চলছে এসব সমাজবিধ্বংসী কর্মকাণ্ড।

3

খোঁজ নিয়ে জানা যায়, জুনেদের এই মাদক ও জুয়ার স্পটগুলোতে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে। এর হাত ধরে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। সর্বনাশা অনলাইন জুয়া, তীর খেলা এবং মাদকের নীল দংশনে ধাবিত হচ্ছে স্থানীয় তরুণ ও যুবসমাজ। ধ্বংসের মুখে পড়ছে শত শত পরিবার।

অনুসন্ধানে জানা গেছে, জুনেদ আহমদ একজন চিহ্নিত অপরাধী। এর আগেও ২০১৯ সালের ১০ জুন পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া ও মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল সে। কিন্তু জামিনে বেরিয়ে এসে বারবার একই অপরাধে লিপ্ত হচ্ছে। একাধিকবার গ্রেপ্তার হলেও কোনো এক অদৃশ্য ইশারায় তার এই অবৈধ সাম্রাজ্য বন্ধ হচ্ছে না, বরং দিন দিন তা আরও বেপরোয়া হয়ে উঠছে।

7

এলাকাবাসীর দাবি, মদীনা মার্কেট ও আশপাশের সাধারণ মানুষ এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন। ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। জুনেদ ও তার সিন্ডিকেটের এই বেপরোয়া অপরাধ সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে এবং যুবসমাজকে রক্ষার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কঠোর ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

1 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

4 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

7 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

3 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 4 শুক্রবার (১০

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

1 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

6 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

2 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
6