editor
প্রকাশিত: 12:01 PM, July 14, 2026
জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল সাফল্যের নজির স্থাপন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রিয়ন্তী দাস। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
প্রিয়ন্তীর গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা স্বর্গীয় গোপাল কৃষ্ণ দাস তালুকদার দীর্ঘদিন সিলেট জেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। মা সোমা রানী দাস তালুকদার। পাঁচ ভাইবোনের মধ্যে প্রিয়ন্তী তৃতীয়। প্রায় তিন বছর আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রিয়ন্তীর বাবা মারা যান। বাবার মৃত্যুর পর তার পড়াশোনা যেন থেমে না যায়, সে জন্য ফুফু তাকে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ভর্তি করিয়ে নিজের তত্ত্বাবধানে লালন-পালন ও পড়াশোনার ব্যবস্থা করেন। পরিবারের এই কঠিন সময়ে ফুফুর অক্লান্ত ত্যাগ, স্নেহ ও অনুপ্রেরণাই প্রিয়ন্তীর সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
প্রিয়ন্তী শুধু ট্যালেন্টপুলে বৃত্তিই অর্জন করেনি, ২০২৫ সালে শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ের মেধা তালিকায় পঞ্চম স্থানও অর্জন করেছিল। বর্তমানে সে জয়কলস উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চায় প্রিয়ন্তী। তার এই সাফল্যের খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন কাকা গৌরাঙ্গ মোহন তালুকদার। আনন্দাশ্রুসিক্ত কণ্ঠে তিনি সকলের কাছে প্রিয়ন্তীর জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন, যাতে সে ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জন করে বাবার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে। প্রিয়ন্তীর এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, শান্তিগঞ্জ উপজেলার শিক্ষাঙ্গনের জন্যও গর্বের একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
8 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি
6 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ
3 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে
6 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
5 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
2 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
8 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত