editor

প্রকাশিত: 2:10 PM, December 21, 2020

এ জনপদ যতদিন, বঙ্গবন্ধু ও হাসিনা লিগ্যাসি ততদিন’

এ জনপদ যতদিন, বঙ্গবন্ধু ও হাসিনা লিগ্যাসি ততদিন’

অনলাইন ডেস্ক:

এ দেশের দুইটি লিগ্যাসি রয়েছে। একটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন্যটি শেখ হাসিনা। যতদিন এ জনপদ থাকবে, ততদিন এই লিগ্যাসি থাকবে।’আজ সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পান। আসুন, শেখ হাসিনার সুশাসনের অভিযাত্রায় সহযাত্রী হন।’ তিনি বলেন, ‘এ দেশের দুইটি লিগ্যাসি রয়েছে। একটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, অন্যটি শেখ হাসিনা। যতদিন এ জনপদ থাকবে, ততদিন এই লিগ্যাসি থাকবে।’ওবায়দুল কাদের আরো বলেন, ‘স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে বাংলাদেশ আর্থ-সামাজিক সকল সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এখন পাকিস্তানের সংসদে বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়। বাংলাদেশকে তারা ২৪ বছর শোষণ করেছে, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে। পাকিস্তান এখন সেই বাংলাদেশ হতে চায়।’ তিনি বলেন, ‘দেশের অগ্রগতি কারো কারো পছন্দ হয় না। সদ্য স্বাধীন দেশে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আপন বর্ণ লুকিয়ে তারা আমাদের চারপাশে আছে। অপশক্তিকে রুখে দিতে হবে।’সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের পক্ষে রাজনৈতিক কর্মসূচি দিতে ভুলে গেছে। দলটি দোটানায় রয়েছে। দলের ভেতর মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ তৈরি হয়েছে। দেশ ও জনগণের কথা ভাবার সময় নেই তাঁদের।’ তিনি বলেন, ‘বিএনপি এখন সবদিক থেকে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। নেতিবাচক মন্তব্যের কারণে দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। পোলিং এজেন্ট না দিয়ে নির্বাচনে যোগ দিয়ে দুপুর বেলা তাঁরা নির্বাচন বর্জন করেন। মূলত নির্বাচন কমিশনকে বির্তকিত করতে তাঁরা নির্বাচন বর্জন করেন।’সেতুমন্ত্রী আরো বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ সবাই যদি বিএনপির লোক হয়, তাতেও কোনো লাভ হবে না। কমিশন তো ভোট দেবে না। ভোট দেবে জনগণ। সেই জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সেই জনগণের ওপর প্রতিশোধ নিতেই বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাঁদের এ অপচেষ্টা হালে পানি পাবে না।’স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন