admin
প্রকাশিত: 11:51 AM, July 15, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের অন্যতম ব্যস্ত পাইকারি বাজার কালীঘাটে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালান ব্যবসা। নেপথ্যের গডফাদাররা আড়ালে থাকায় এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অধরাই রয়ে গেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, কালীঘাটের এই চোরাচালান চক্রের অন্যতম মূলহোতা সাদ্দাম নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, রাতের অন্ধকার নেমে আসলেই সীমান্ত পেরিয়ে আসা অবৈধ ভারতীয় কাপড়, কসমেটিকস, মসলা ও চা পাতাসহ বিভিন্ন পণ্যের বড় বড় চালান কালীঘাটে প্রবেশ করে। সাদ্দাম ও তার সহযোগীরা অত্যন্ত গোপনে এসব চোরাই মাল ট্রাক ও পিকআপ থেকে নামিয়ে কালীঘাটে অবস্থিত সাদ্দামের নিজস্ব গোডাউনে (গুদাম) মজুত করেন।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করে এই চক্র। গোডাউন থেকে এসব অবৈধ পণ্য বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পাচার করা হয়। এই চক্রের সাথে স্থানীয় ও সীমান্তবর্তী আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা গেছে।
চোরাচালানের এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে সাদ্দামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, “গত ৩ মাস ধরে আমার এখানে কোনো ধরনের মালামাল আসছে না। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।”
তবে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, কালীঘাটে সাদ্দামের এই চোরাচালান সিন্ডিকেটের কারণে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি বৈধ ব্যবসায়ীরাও চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই চক্রের নেপথ্যে থাকা মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
8 স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা
8 দেশে বিদেশে দেশের মুখ উজ্জল করছেন। গত ১৪ জুলাই জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে বৃহত্তর সুনামগঞ্জ জেলা
8 সিলেট মহানগরীর আম্বরখানা ওয়েভস ৮৮/৩ প্রত্যাশা মাদকাশক্তি চিকিৎসা ও সমন্বিত পুর্ণবাসন কেন্দ্রের পরিচালক বাবলু আহমদ মজুমদারের ছেলের আকিকা উপলক্ষ্যে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের অন্যতম ব্যস্ত পাইকারি বাজার কালীঘাটে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালান
2 স্টাফ রিপোর্টার: রাজনীতি কিংবা অধিকার আদায়ের আন্দোলন কোনোখানেই আদর্শিক নেতৃত্বকে ষড়যন্ত্র ও অপপ্রচার করে দমিয়ে রাখা যায় না। অসত্যের
8 সিলেটে ভোল্ট পাল্টে ‘বিএনপি নেতা’ বনে যাওয়ার চেষ্টা, নানা অভিযোগে অভিযুক্ত ফেনুর শাস্তির দাবি স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পশ্চিম
7 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
6 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে