editor
প্রকাশিত: 10:03 PM, July 15, 2026
স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার পূবালী ব্যাংক পিএলসি-এর মহিলা কলেজ ইসলামী শাখার উদ্যোগে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শামসুল আলম, সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শপ ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান রিপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ হেলাল আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ কবিরুল ইসলাম। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন আল-হামরা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং আল-হামরা শপিং সিটির ইমিগ্রেশন আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল হক রানা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী ও বৈপ্লবিক উদ্যোগ। এই একক কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা অত্যন্ত সহজে, দ্রুত ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংকিং সেবার আওতায় আসবেন এবং দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সভাপতির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরী ব্যবসায়ী ও গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের যেকোনো সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে পূবালী ব্যাংক সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
পূবালী ব্যাংক পিএলসি-এর মহিলা কলেজ ইসলামী শাখার সিনিয়র অফিসার মোঃ সুহেল আহমদের সঞ্চালনায় এই সচেতনতামূলক ক্যাম্পেইনে আল-হামরা শপিং সিটির বিপুলসংখ্যক ব্যবসায়ী, সাধারণ গ্রাহক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ক্যাম্পেইন শেষে ব্যবসায়ীদের মাঝে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ ও এর ব্যবহারিক নিয়ম প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি
4 স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা
7 দেশে বিদেশে দেশের মুখ উজ্জল করছেন। গত ১৪ জুলাই জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে বৃহত্তর সুনামগঞ্জ জেলা
1 সিলেট মহানগরীর আম্বরখানা ওয়েভস ৮৮/৩ প্রত্যাশা মাদকাশক্তি চিকিৎসা ও সমন্বিত পুর্ণবাসন কেন্দ্রের পরিচালক বাবলু আহমদ মজুমদারের ছেলের আকিকা উপলক্ষ্যে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের অন্যতম ব্যস্ত পাইকারি বাজার কালীঘাটে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালান
2 স্টাফ রিপোর্টার: রাজনীতি কিংবা অধিকার আদায়ের আন্দোলন কোনোখানেই আদর্শিক নেতৃত্বকে ষড়যন্ত্র ও অপপ্রচার করে দমিয়ে রাখা যায় না। অসত্যের
6 সিলেটে ভোল্ট পাল্টে ‘বিএনপি নেতা’ বনে যাওয়ার চেষ্টা, নানা অভিযোগে অভিযুক্ত ফেনুর শাস্তির দাবি স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পশ্চিম
8 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
7 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে