editor
প্রকাশিত: 7:47 PM, July 16, 2026
শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান-২৬ উপলক্ষে রিকাবীবাজার পয়েন্ট অডিটোরিয়ামের সামনের ফটকে অদ্য ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে রথযাত্রায় আগত ভক্তবৃন্দদের মধ্যে পানীয় জল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুব ঐক্য পরিষদ এর আহ্বায়ক রকি দেব এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভসূচনা করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি। রাজনৈতিক মতপার্থক্য যার যার জায়গায়, কিন্তু ধর্মীয় ও মানবিক উৎসবে আমরা সবাই এক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময়ই প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—এই দেশে দল-মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। শ্রীশ্রী জগন্নাথদেবের এই রথযাত্রা মিলন ও মানবতার এক মহান বার্তা বহন করে। প্রচণ্ড গরমে রথযাত্রায় আগত পুণ্যার্থীদের সেবায় পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড আমাদের পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সহ সভাপতি এড.মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক চন্দন দাশ,সাবেক কোষাধ্যক্ষ জি.ডি.রুমু।
এছাড়াও উপস্থিত ছিলেন মনমোহন দেবনাথ, পিনাক কর, নন্দন চন্দ্র পাল, অপন দাস, নিখিল মালাকার, এড. অরবিন্দু দাস গুপ্ত বিভু, বীরেশ মল্লিক, স্বপন কুমার দাস,বিদ্যুৎ কান্তি সেন, ঋষিকেশ দাস, অর্নব দাস,মিথিন পাল প্রান্ত, হিমেল তালুকদার রাবেল, রনজিত রবিদাস প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষ থেকে ৫০০০ বোতল পানীয়,জল ও ফল বিতরণ করা হয়। এছাড়াও রথযাত্রার শৃঙ্খলা রক্ষায় যুব ও ছাত্র ঐক্যের প্রায় ১০০ জন,স্বেচ্ছাসেবক দ্বায়িত্ব পালন করে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন