editor
প্রকাশিত: 2:48 PM, July 19, 2026
সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন।
রবিবার (১৯ জুলাই) সকাল ৯টায় তিনি কর্মস্থলে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করায় দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সামাজিক সংগঠন দেশ যুব সংগঠন সিলেট।
সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও অভিনয়শিল্পী এবং দেশ যুব সংগঠন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামালের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সিলেটের বেকার যুবসমাজকে আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কোনো বিকল্প নেই। নবাগত জেলা প্রশাসক সিলেটের যুবসমাজের উন্নয়ন ও কল্যাণে কার্যকর পদক্ষেপ ও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসকও যুবদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বিনিময়কালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেশ যুব সংগঠন সিলেটের সিনিয়র সহ-সভাপতি শাহ মেঃ আলী রব, সাংগঠনিক সম্পাদক এম এইচ হাফিজ, সদস্য তোফাজ্জল হোসেন ও মোঃ মইনুল প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন