editor

প্রকাশিত: 3:12 PM, July 19, 2026

‘তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান’

দৈনিক সিলেটের সংবাদ’র প্রতিনিধি সম্মেলনে হুমায়ুন কবির

‘তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান’

5

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শক্তি। তাই সাংবাদিকতা কখনোই ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার হতে পারে না; বরং সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ রক্ষার দৃঢ় অঙ্গীকারই হতে হবে সংবাদকর্মীদের মূল আদর্শ। সাংবাদিকতার প্রকৃত শক্তি নিহিত রয়েছে নীতি-নৈতিকতা, পেশাদারিত্ব, সাহসিকতা এবং সত্য প্রকাশের নির্ভীক মানসিকতায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

8

তিনি বলেন, বিগত সরকারের দীর্ঘ শাসনামলে দেশে পরিকল্পিতভাবে ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে। বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়িয়ে রাজনৈতিক বিরোধী শক্তিকে দমন-পীড়নের কৌশল হিসেবে গণমাধ্যমের একটি অংশকে ব্যবহার করা হয়েছে। এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে দলীয় নয়, আদর্শিক সাংবাদিকতার চর্চা করতে হবে। সত্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সচেতন, দায়িত্বশীল ও গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। হুমায়ুন কবির বলেন, ভুয়া সংবাদ (ফেক নিউজ) বর্তমানে সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। সাংবাদিকদের দায়িত্ব হবে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানই সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি। তিনি এ সময় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

4

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলের হলরুমে আয়োজিত দৈনিক সিলেটের সংবাদ-এর প্রতিনিধি সম্মেলন, মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপন সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করেন স্টাফ রিপোর্টার আক্তার হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি হুমায়ুন কবিরকে ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া রেমিট্যান্স খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান চৌধুরী (জয়নাল) ও হাজি মুজাহিদ আহমদ, সেরা স্টাফ রিপোর্টার হিসেবে আহমেদ শাকিল, সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে ওসমানীনগর প্রতিনিধি মো. ফজলু মিয়া, সেরা আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদ, সেরা মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে শামছুল আলম শাওন এবং সেরা আলোকচিত্রী হিসেবে শাহীন আলম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

5

এছাড়াও পত্রিকার শুরু থেকে সহযোগিতার হাত প্রসারিত করায় সম্পাদক মণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পত্রিকা গ্রাহকদের কাছে পৌছে দিয়ে সহযোগিতার জন্য সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’র নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান

বর্ণাঢ্য এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, শিক্ষানুরাগী রোটারিয়ান মো. দিদার হোসেন, বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম নাচন, শামীম চৌধুরী, বখতিয়ার হোসেন ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ এবং সমাজসেবক আবুল কালাম ফনিক, সিলেট বেতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আব্দুল হক, সুরোজিত দে তপু, মো. আপ্তাব উদ্দিন, অলিউর রহমান, এম রহমান ফারুক, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, তরুণ ব্যবসায়ী নজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, এমএ ওয়াহিদ চৌধুরী, জহির চৌধুরী, সাবুল মিয়া, আমির উদ্দিন পাভেল, খন্দকার শফিউল ইসলাম, আব্দুল মুকিত তুহিন, আফসার মাহিদ চৌধুরী সায়েম, শেখ ফয়সল আহমদ, বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, সুলেমান সুহেলসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে দৈনিক সিলেটের সংবাদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার শিপন আহমদ, আকমল হোসেন সুমন, রাধে মল্লিক তপন, আল আমিন, স্টাফ ফটো সাংবাদিক কৃতিশ তালুকদার, শিউলি আক্তার, আক্তার হোসেন, রুবেল আহমদ, রেজা আহমদ, অরুণ মিয়া, নোমান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি সুহিদুর রহমান, শান্তিগঞ্জ প্রতিনিধি রুয়েব আহমদ, শাল্লা প্রতিনিধি সঞ্জয় চন্দ্র সরকার, জগন্নাথপুর প্রতিনিধি আল আমিন, বিশ্বনাথ প্রতিনিধি সয়েস্তা মিয়া, জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক, দোয়ারাবাজার প্রতিনিধি এস ডব্লিউ সাগর, গোয়াইনঘাট প্রতিনিধি এ কে আজাদ ও এমসি কলেজ প্রতিনিধি সাইফুল্লাহ বিন মোস্তাফ প্রমুখ।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

1 গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

5 ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

3 আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায়

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

3 বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। 2 এ হত্যাকাণ্ডের সুষ্ঠু,

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

1 সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

2 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

2 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী

1
5