editor
প্রকাশিত: 4:44 PM, July 19, 2026
আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দশক ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ১৯৯৭ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, দিরাই পৌর ছাত্রদলের সভাপতি এবং ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন সজিব রশিদ চৌধুরী। তিনি দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ‘সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে সজিব রশিদ চৌধুরী বলেন, “দীর্ঘ প্রায় ৩০ বছর আমি আপনাদের সঙ্গে কাটিয়েছি। জনগণ চাইলে আমি আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তফসিল ঘোষণার পর সর্বস্তরের মানুষের পরামর্শ ও মতামতের ভিত্তিতেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেব।”
নির্বাচিত হলে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য দিরাই গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা ও ক্রীড়ার প্রসার, সড়ক অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করাই হবে তাঁর অগ্রাধিকার।
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি