editor

প্রকাশিত: 7:36 PM, July 19, 2026

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়বিচারের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

6

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে স্বৈচারী শেখ হাসিনার মতো এই সরকারেরও একই পরিণতি হবে।

4

তিনি বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। অন্যথায় পরিবহন শ্রমিকরা রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি পরিবহন শ্রমিকদের অবদান ও আত্মত্যাগ কোনো অংশে কম ছিল না। অথচ আজ পর্যন্ত শ্রমিকদের সেই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহন শ্রমিকরা ঘরে ফিরে যাবে না।

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আন্দোলনে যারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, যারা আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত করেছে, তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অনতিবিলম্বে এসব খুনি ও দোসরদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে এবং পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

5

রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদ ও আহতদের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালের সামন থেকে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোটাটিকর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট অঞ্চলের সভাপতি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও পরিবহন নেতা ও মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামেরা পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট মহানগরের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী হাফিজ মাওলানা ফারুক আহমদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি মমতাজুল হাসান আবেদ, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি দুলাল আহমদ, সিলেট জেলার সভাপতি মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাদল হোসেন, মহানগর সহ-সভাপতি মিয়া মুহাম্মদ রাসেল ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ।

এছাড়াও পরিবহন ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ আলী, শামসুল ইসলাম মানিক, শিহাব উদ্দিন, আয়ুব আলী, আব্দুল আজিজ, শাহ আলম, মকসুদ আহমদ, আব্দুল মান্নান, মহানগর শ্রমিক সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, দিলশাদ মিয়া, নাজমুল ইসলাম, মনসুর আহমদ, সুমন চৌধুরী, তৌফিক আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

2 গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

5 ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

2 আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায়

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

2 বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

3 সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। 7 এ

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

6 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

8 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী

1
4