editor
প্রকাশিত: 7:46 PM, July 19, 2026
সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
১৯ জুলাই (রবিবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই কাউন্টারটির শুভ উদ্বোধন করেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এই কাউন্টার থেকে উন্নত মানের এসি, নন-এসি এবং স্পেশাল চেয়ার কোচ সার্ভিস পরিচালনা করা হচ্ছে. আধুনিক কদমতলী বাস টার্মিনালে অবস্থিত এই টিকিট বুকিং কাউন্টার চালু হওয়ার ফলে এখন থেকে যাত্রীরা অত্যন্ত সহজে ও স্বাচ্ছন্দ্যে দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিভাগীয় ম্যানেজার রেজাউল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিআরটিসি-এর প্রশাসনিক কর্মকর্তা রুকনুজ্জামান, ট্রাফিক ইনচার্জ এনায়েতুল জাবের, মো: রেজাউর রহমান, কাউন্টারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মালিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য নুরুল আমিন, রুহুল আমিন প্রমুখ।
নতুন এই কাউন্টার থেকে সিলেট থেকে দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলায় নিয়মিত বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে। রুটগুলো হলো ঢাকা ও চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও ফেনী, ময়মনসিংহ ও চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ ও সরিষাবাড়ী, তারাকান্দা ও মধুপুর, রায়পুর ও ঘাটাইল, সোনাপুর, ভানুগাছ, কমলগঞ্জ, আজমিরীগঞ্জ, আদমপুর, কুরমা।
যাত্রীদের অগ্রিম টিকিট বুকিং এবং বাস চলাচলের সময়সূচি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি কাউন্টারে অথবা নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সিলেট-বি.আর.টি.সি বাস টিকিট বুকিং কাউন্টার, কদমতলী বাস টার্মিনাল, সিলেট। মোবাইল নম্বর: ০১৩৫০-৫৮৮১০৮, ০১৬০৩-৮৮৬৫৫৯।
1 গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত
6 ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন
2 আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায়
7 বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। 1 এ হত্যাকাণ্ডের সুষ্ঠু,
4 সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। 2 এ
6 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে
7 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী