editor
প্রকাশিত: 8:27 PM, July 19, 2026
আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি কিক ফেস্ট-২০২৬।
শুক্রবার (১৭ জুলাই) সিলেট শহরতলীর আভালন স্পোর্টস ক্লাব মাঠে এই প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রিজিয়ন ভিত্তিক মোট ১২টি দলের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্ট চলমান থাকে। প্রতিযোগিতা শেষে টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ও আকর্ষণীয় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সিলেট ডিভিশন স্কাই টিম এবং সিলেট ডিভিশন স্টার টিম। নির্ধারিত সময়ে খেলা সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট ডিভিশন স্কাই টিম এবং রানার-আপ হয় সিলেট ডিভিশন স্টার টিম। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ভূষিত হন সিলেট মেট্রো স্কাই-এর টেরিটোরি প্রধান কামরুল ইসলাম রিয়াজ।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট স্টার-এর বিভাগীয় প্রধান মো: মহসিন,সিলেট বিএসসি-এর বিভাগীয় প্রধান মো: মীর হোসেন এবং সিলেট স্কাই-এর বিভাগীয় প্রধান সাইদুজ্জামান সোহেল। এছাড়াও বিভিন্ন রিজিয়ন ও টেরিটোরির প্রধানগণ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
দৈনন্দিন পেশাগত ব্যস্ততা ও রুটিন কাজের মাঝে এমন চমৎকার এবং ভিন্নধর্মী একটি স্পোর্টস ফেস্টিভ্যালে অংশ নিতে পেরে অংশগ্রণকারী কর্মীবৃন্দ অত্যন্ত উৎফুল্ল ও আনন্দ প্রকাশ করেন। তারা মনে করেন, নিয়মতান্ত্রিক কাজের বাইরে এই ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন কর্মীদের মানসিক রিফ্রেশমেন্টের পাশাপাশি পেশাগত কাজে আরও বেশি মনোযোগী, উদ্যমী ও সুশৃঙ্খল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
4 গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত
2 ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন
8 আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায়
8 বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। 6 এ হত্যাকাণ্ডের সুষ্ঠু,
7 সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। 5 এ
4 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে
4 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী