editor

প্রকাশিত: 4:55 PM, July 20, 2026

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

বিচারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

7

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন।

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, এজাহারভুক্ত আসামির দৃষ্টান্তমূলক বিচার, পূর্বে দায়ের করা অভিযোগগুলোর পুনঃতদন্ত এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।

4

সোমবার (২০ জুলাই) দুপুরে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আলম হোসেনের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর বোন হাজেরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন নিহতের মা নাসিমা বেগম, বাবা ওয়ারিছ আলী, হত্যা মামলার বাদী জসিম উদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

লিখিত বক্তব্যে হাজরে বেগম বলেন, গত ১ জুলাই স্থানীয়ভাবে আয়োজিত একটি বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁর ভাই আলম হোসেনের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পারভেজ আহমদকে একমাত্র আসামি করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

2

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হত্যাকাণ্ডটি কোনো আকস্মিক ঘটনা নয়; দীর্ঘদিনের পারিবারিক বিরোধের ধারাবাহিকতায় এটি সংঘটিত হয়েছে। তাদের অভিযোগ, হামলা, মারধর, জমি-সংক্রান্ত বিরোধ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির ঘটনায় ২০২০ ও ২০২১ সালে জকিগঞ্জ থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও সেগুলোর যথাযথ তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পরিবারের ভাষ্য, আগের অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হলে আলম হোসেনের প্রাণহানি এড়ানো সম্ভব হতে পারত। দীর্ঘদিনের সহিংসতায় পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন এবং বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হত্যা মামলার একমাত্র আসামিকে জামিনে মুক্ত করার চেষ্টা চলছে এবং বিভিন্নভাবে আপস-মীমাংসার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, তারা কোনো আপস চান না; আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচারই তাদের একমাত্র প্রত্যাশা।

2

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহতের মা নাসিমা বেগম ও বাবা ওয়ারিছ আলী অভিযোগ করেন, পারভেজ আহমদের হামলায় তাঁদের এক মেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এ ছাড়া তাঁদের এক নাতিকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছিল বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, দীর্ঘদিনের বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আলম হোসেনকে হত্যা করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে কয়েক বছর ধরে পরিবারের সদস্যরা নিজ বাড়িতে না থেকে জকিগঞ্জ পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

তারা আরও দাবি করেন, ২০২০ ও ২০২১ সালে দায়ের করা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্ত হলে হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সম্পৃক্ততা থাকলে সেটিও উদ্ঘাটিত হবে।

সংবাদ সম্মেলনে আলম হোসেন হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, এজাহারভুক্ত আসামির দ্রুত বিচার, ২০২০ ও ২০২১ সালে দায়ের করা অভিযোগগুলোর পুনঃতদন্ত, সে সময় তদন্তে কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
একই সঙ্গে গণমাধ্যম, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও বিচার বিভাগের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান নিহতের স্বজনরা।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

7 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের গুরুতর

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

7 গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

2 ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

4 আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায়

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

4 বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। 4 এ হত্যাকাণ্ডের সুষ্ঠু,

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

6 সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

1 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে

1
3