editor

প্রকাশিত: 8:37 PM, July 20, 2026

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষে সংবর্ধনা প্রদান

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে আমরা বদ্ধপরিকর। বিশ্বমানের ক্রিকেটার গড়ার পাশাপাশি সিলেটের তরুণ সমাজকে খেলাধুলার দিকে আকৃষ্ট করতে তৃণমূল পর্যায় থেকে নতুন মেধা অন্বেষণ করা হবে। সিলেটের খেলার মাঠগুলোর উন্নয়ন এবং ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার প্রসারে সিলেট সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। সিলেটের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষ ও ক্রীড়া সংগঠনগুলোর সহযোগিতা পেলে আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের সুনাম আরও বৃদ্ধি পাবে। আমাকে এই সম্মাননা প্রদানের জন্য আমি সকল ক্রীড়া সংগঠন ও সংগঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

7

সোমবার (২০ জুলাই) বিকাল ৫টায় নগর ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

2

জেলা দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচন এর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাব সমিতির সাধারণ সম্পাদকম সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক হাজী মিলাদ আহমদ, জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেটের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আলী ওয়াসিকুজ্জামান অণি, সাবেক আম্পায়ার ও বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেটের সদস্য সচিব ও বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন পান্না, ডিএফএ এর ট্রেজারার রুবেল আহমদ নান্নু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর শাখার সভাপতি মামুন আহমদ, সাধারণ সম্পাদক একরাম আহমেদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাছুম আহমেদ, জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, রাছেল আহমদ, ভিক্টোরিয়া স্পেটিং ক্লাবের যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার জালালী কাইজার, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ইবনে জাহান তানভীর, সাকি, পলাশ, জিয়া, শিপলু, হীরা, রাহাত, মিছবা, সবুজ প্রমুখ।

1

আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী ক্রীড়া দল সিলেট জেলা শাখা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা, সিলেট ডিজেবিলিটি স্পোর্টস ফাউন্ডেশন বিভাগ ও জেলা, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি, সিলেট জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতি, সিলেট ট্রিপল ক্রিকেটার্স এসোসিয়েসনস, ইগো ক্রিকেটার্স ফাউন্ডেশন ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ক্রীড়া সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ইয়াছিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র: সৌমিত্র কুমার ভৌমিক

ইয়াছিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র: সৌমিত্র কুমার ভৌমিক

7 কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক বলেছেন, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হক ছিলেন সিলেট কর আইনজীবী

৬ থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি তলব মহানগর বিএনপির

৬ থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি তলব মহানগর বিএনপির

4 সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ৬টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি ভিত্তিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে তলবি নোটিশ জারি করেছে

বিশ্বনাথে পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড

বিশ্বনাথে পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড

5 সংঘাত এড়িয়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সিলেট

কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

8 বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

8 ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

3 সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

6 স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

6 ‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল

1
5