editor
প্রকাশিত: 9:35 PM, July 20, 2026
গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ তোফায়েল। নবগঠিত এই কমিটিতে তাকে সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জোবায়ের আহমেদ তোফায়েল সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট সদর উপজেলার একজন কৃতি সন্তান এবং আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় বেশ পরিচিত ও জনপ্রিয়। আরও যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিভাগীয় উপকমিটির প্রধান অংকুর দাস অপু সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা করে নিছেন মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদ এর সাবেক সভাপতি জোবায়ের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন আল আমিন আহমেদ ও মোঃ কামাল।
দলীয় সূত্রে জানা যায়, যুব অধিকার পরিষদকে দেশব্যাপী আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণ ও পুনর্গঠন করা হয়েছে। সিলেটের এই ৫ জন শীর্ষ নেতৃত্বের বিগত দিনের সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় ভূমিকার মূল্যায়ন করে কেন্দ্রীয় কমিটিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্রীয় কমিটিতে এই শীর্ষ নেতৃত্বের স্থান পাওয়ায় সিলেট জেলা ও বিভিন্ন উপজেলার গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এক প্রতিক্রিয়া এই ৫ শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। তরুণ সমাজকে সাথে নিয়ে যুব অধিকার পরিষদকে আরও এগিয়ে নিতে এবং জনগণের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব।”
6 বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে অশালীন আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে সিলেট মহানগর শাখা আওতাধীন শাহপরাণ থানা বিএনপির
4 কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক বলেছেন, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হক ছিলেন সিলেট কর আইনজীবী
7 সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ৬টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি ভিত্তিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে তলবি নোটিশ জারি করেছে
7 সংঘাত এড়িয়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সিলেট
7 বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে
2 ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো
7 সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক
7 স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার