admin

প্রকাশিত: 1:26 PM, July 21, 2026

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

7

শাল্লা প্রতিনিধি:

4

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় যোগ্য আবেদনকারীদের উপেক্ষা করে অন্য ইউনিয়নের বাসিন্দাকে ডিলার হিসেবে অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য ও লিখিত অভিযোগে জানা যায়, বাহাড়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে মোঃ জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে। তিনি ৪ নম্বর শাল্লা ইউনিয়নের ঈশ্বরবাদ গ্রামের শামছুল ইসলামের ছেলে। অর্থাৎ তিনি বাহাড়া ইউনিয়নের স্থায়ী নাগরিক নন।
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালার আলোকে, কোনো নির্দিষ্ট ইউনিয়নে উপযুক্ত আবেদনকারী না থাকলে কেবল তখনই পার্শ্ববর্তী ইউনিয়নের আবেদনকারীকে ডিলার হিসেবে নিয়োগ প্রদান করা যেতে পারে। কিন্তু বর্তমান বাহাড়া ইউনিয়নে একাধিক আবেদনকারী থাকা সত্ত্বেও নীতিমালার পরিপন্থীভাবে পার্শ্ববর্তী শাল্লা ইউনিয়নের আবেদনকারীকে ডিলার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ডিলারশিপ অর্জনের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম যে মুদি দোকানটি নিজের দাবি করে প্রদর্শন করেছেন, সেটিও তার নিজস্ব নয়। উক্ত দোকানটির প্রকৃত মালিক ‘তনু দাস’ নামের এক স্থানীয় ব্যক্তি। অন্যের ব্যবসা প্রতিষ্ঠান নিজের দেখিয়ে তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে এই অনুমোদন নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হলে এই অনিয়মের মূল সত্য উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

6

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

3 বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

2 ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

1 সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

7 স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

3 ‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা

1 গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: 5 আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

4 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের গুরুতর

1
3