editor
প্রকাশিত: 12:14 PM, July 23, 2026
মো: রাকিবুল আলম। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেকটর। তিনি জেলার বালু মহাল ইজারা কমিটির সদস্য সচিব। এই পদো আশীন হওয়ার পর তৈরি করেছেন নিজস্ব সিন্ডিকেট।
এই সিন্ডিকেটের মধ্যমের এই পর্যন্ত কিছু বালু মহাল ইজারা হয়েছে, আর যেসকল মহাল ইজারা হয়নি সে সব মহাল ইজারা নিতেও তৎপর এই সিন্ডিকেট। আর ইজারাকৃত মহালের সীমানার বাহিরে থেকে আর ডেজার দিয়েও চলছে নিয়মবহির্ভূত বালু উত্তোলন। ইজারার পর পূর্বনির্ধারিত সীমানা বদল সহ এই সবই হচ্ছে আরডিসির প্রত্যক্ষ মদদে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট জেলায় প্রায় ৪০ টি ইজারা যোগ্য বালু মহাল থাকলেও এখন পর্যন্ত সম্ভবত ১৩ টি মহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। আর বাকি মহালগুলি বিভিন্ন অযুহাতে এখনো ইজারা দেয়া হয়নি। এতে করে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
ইতিমধ্যে যেসকল বালু মহাল ইজারা দেয়া হয়েছে তার মধ্যে একাধিক মহাল ঘুরে দেখা যায়, ইজারা বহির্ভূত এলাকা থেকেও বালু উত্তোলন হচ্ছে। এমনকি ইজারার শর্তভঙ্গ করে সনাতন পদ্ধতির বিপরীতে ড্রেজার মেশিন দিয়েও চলছে অবৈধ বালু উত্তোলন। এতে করে নদীর পারে থাকা বসত বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের মুখে পড়েছে। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান হলেও এই চিত্র কোন ভাবে পাল্টানো যাচ্ছে না। আর এর নেপথ্যে রয়েছেন আরডিসি মো: রাকিবুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোন মহাল ইজারার টেন্ডার হয়ার আগ থেকেই আরডিসির সিন্ডিকেটের সদস্যরা সম্ভাব্য টেন্ডারদাতার সাথে আগে থেকেই যোগাযোগ শুরু করেন। এর পর সিন্ডিকেটের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পক্ষ টেন্ডারের অংশ নেন। আর বিভিন্ন অযুহাতে অন্যান্য টেন্ডার বাতিল করে পূর্বনির্ধারিত প্রতিষ্ঠানকেই টেন্ডার দেয়া হয়।
এসব বিষয় নিয়ে সাংবাদিক সংশ্লিষ্ট তথ্যের জন্য টেন্ডার কমিটির সদস্য সচিব ও আরডিসি মো: রাকিবুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
আরডিসির মতে, এই তথ্য দিলে ইজারাদারের সমস্যা হয়ে যায়, যেকারনে তিনি এই তথ্য সরবরাহ করা সমৃভব নয়।
8 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের
1 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
8 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি
3 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে
6 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
5 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। 8 বৃহস্পতিবার (২৩ জুলাই)
4 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন