editor

প্রকাশিত: 12:22 PM, July 23, 2026

বিছনাকান্দি পর্যটন স্পট ধ্বংসে মেতেছেন ‘পাথরদস্যু’ স্বপন

হাদারপার বালুমহালের ইজারা পুঁজি করে ড্রেজারে তছনছ পরিবেশ-প্রতিবেশ; নীরব প্রশাসন

বিছনাকান্দি পর্যটন স্পট ধ্বংসে মেতেছেন ‘পাথরদস্যু’ স্বপন

3

সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ঐতিহ্যবাহী এই পর্যটন স্পটটির বালু ও পাথর অবৈধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহ আলম স্বপনের বিরুদ্ধে।

স্থানীয়দের কাছে তিনি ‘পাথরদস্যু’ হিসেবে পরিচিত হলেও প্রভাব-প্রতিপত্তি ও রাজনৈতিক আশ্রয়ের কারণে তিনি নির্বিচারে চালিয়ে যাচ্ছেন এই তাণ্ডব।

অনুসন্ধানে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার ‘হাদারপার বালুমহাল’ সরকারিভাবে ইজারা নেওয়া হয় জনৈক আব্দুল মান্নানের নামে। তবে বাস্তবে এই ইজারার মূল নেপথ্য কারিগর ও নিয়ন্ত্রক শাহ আলম স্বপন। নামমাত্র বালুমহাল ইজারা নিয়ে তা ঢাল হিসেবে ব্যবহার করে বিছনাকান্দি পর্যটন স্পটজুড়ে চলছে লুটপাট। ইজারার শর্ত অনুযায়ী কেবল সনাতন পদ্ধতিতে (বারকি নৌকা ও বালতি ব্যবহার করে) বালু উত্তোলনের কথা থাকলেও তা মানা হচ্ছে না। ড্রেজার মেশিন ও পরিবেশবিনাশী যান্ত্রিক দানব বসিয়ে দিন-রাত সমানতালে উত্তোলন করা হচ্ছে কোটি কোটি টাকার বালু ও পাথর।

4

আরো অভিযোগ রয়েছে, ইজারাভুক্ত সীমানার যে দাগগুলো দেখানো হয়েছে, সেখানে প্রকৃতপক্ষে কোনো বালু নেই। উল্টো ওই দাগগুলোর মধ্যে রয়েছে স্থানীয় স্কুল, মসজিদ, শিক্ষার্থীদের খেলার মাঠ এবং ঘনবসতিপূর্ণ ঘরবাড়ি। যান্ত্রিক পদ্ধতিতে পাথর ও বালু উত্তোলনের ফলে সেখানকার স্বাভাবিক জনজীবন যেমন হুমকির মুখে পড়েছে, তেমনই ধ্বংস হচ্ছে বিছনাকান্দির হিমশীতল ও শান্ত পরিবেশ।

3

স্থানীয় সূত্রে জানা যায়, এই পরিবেশবিধ্বংসী অপরাধে স্বপনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন বিছনাকান্দি গ্রামের মাসুম, জয়নাল ও আফজালসহ একটি শক্তিশালী চক্র। প্রতিদিন কোটি টাকার সরকারি সম্পদ লুটপাট হলেও উপজেলা প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন ও কতিপয় স্বার্থান্বেষী মহলকে বখরা দিয়ে মুখ বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ সাধারণ বাসিন্দাদের। ফলে কোনো বাধা ছাড়াই রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন এই চক্রের সদস্যরা।

3

বিছনাকান্দির প্রতিবেশ ও দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রটিকে চিরতরে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনতিবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা এবং এই লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ অধিবাসীরা।

1

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

7 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

6 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

7 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

3 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

1 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

2 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন

1
8