editor

প্রকাশিত: 12:46 PM, July 23, 2026

ঘুষ ও জালিয়াতির সাম্রাজ্য, পাসপোর্ট অফিসের কর্মচারী থেকে কোটিপতি রুবেল

ঘুষ ও জালিয়াতির সাম্রাজ্য, পাসপোর্ট অফিসের কর্মচারী থেকে কোটিপতি রুবেল

4

কিশোরগঞ্জের এক সাধারণ পরিবার থেকে এসে সিলেটের পাসপোর্ট অফিসে গেটম্যান হিসেবে যোগ দিয়েই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন মো. রুবেল মিয়া।

সরকারি ৪র্থ শ্রেণির (২০তম গ্রেড/মাস্টাররোল ভিত্তিক) একজন সামান্য গেটম্যান হয়েও নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন তিনি। পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাখর নগর গ্রামের আব্দুল আজিজের পুত্র রুবেল মিয়া। বর্তমানে সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে গোটাটিকর এলাকায় বসবাস করছেন এবং ওই পাসপোর্ট অফিসের মূল গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে বিগত শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে মাস্টাররোল থেকে স্থায়ী রাজস্ব খাতে স্থানান্তরিত হন তিনি। এরপর ফেনী পাসপোর্ট অফিস থেকে বিশেষ কৌশলে বদলি হয়ে আসেন সিলেট পাসপোর্ট অফিসে। শুধু তা-ই নয়, রুবেল মিয়ার বিরুদ্ধে জালিয়াতি করে ভুয়া সনদ ব্যবহারের মাধ্যমে চাকরি হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

1

একজন নিম্নশ্রেণীর কর্মচারী হয়েও রুবেল মিয়ার হঠাৎ এই আঙুল ফুলে কলাগাছ হওয়া নিয়ে স্থানীয়দের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনুসন্ধানে রুবেলের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। কিশোরগঞ্জ উপজেলা সদরে প্রায় অর্ধ-কোটি টাকা মূল্যের জমি এবং মফস্বল বাজারে নিজ অর্থায়নে সুদৃশ্য মার্কেট নির্মাণ করেছেন। পৈতৃক ভিটা ছাড়াও নিজের উপার্জিত অবৈধ অর্থে গড়ে তুলেছেন একাধিক বিলাসবহুল বাড়ি। নিজের নাম ছাড়াও স্ত্রী, শ্বশুরবাড়ির লোকজন এবং ঘনিষ্ঠজনদের নামে বেনামে বিপুল পরিমাণ ব্যাংক ব্যালেন্স ও স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে বলে জানা গেছে। অর্জিত অবৈধ কাঁচা টাকা ছড়িয়ে এলাকায় ‘মুদ্রা খোরিক’ (সুদের ব্যবসা) হিসেবে প্রভাব বিস্তার করছেন এবং প্রভাব খাঁটিয়ে এলাকার মানুষকে জিম্মি করে রাখছেন।

8

সিলেট পাসপোর্ট অফিসে সাধারণ মানুষ কোনো কাজে গেলেই শুরু হয় রুবেলের হাঁকডাক ও দালালি। তার মাধ্যম ছাড়া সাধারণ মানুষের ফাইল গেট অতিক্রম করা কঠিন হয়ে পড়ে। সাধারণ সেবাগ্রহীতাদের বিভিন্ন ভয়ভীতি ও কাগজপত্র ভুলের অজুহাত দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা।

রুবেল মিয়ার দুর্নীতির ব্যাপারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ও একাধিক অডিও রেকর্ড ইতোমধ্যে ‘সিলেটের সংবাদ’-এর হাতে এসেছে। অডিও রেকর্ডে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা দাবি এবং দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিষয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

1

একজন ৪র্থ শ্রেণির সামান্য কর্মচারী হয়ে কিশোরগঞ্জ থেকে এসে সিলেটে কীভাবে এত দ্রুত কোটি টাকার মালিক হলেন, তা নিয়ে এখন তোলপাড় চলছে জনমনে। সচেতন মহল মনে করছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পাসপোর্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক তদন্তের মাধ্যমে রুবেলের থলের বিড়াল ও অবৈধ সম্পদের থাবা উন্মোচিত হওয়া জরুরি।

8

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

4 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

3 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

5 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

1 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

8 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। 8 বৃহস্পতিবার (২৩ জুলাই)

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন

1
5