admin

প্রকাশিত: 11:29 AM, July 23, 2026

গোলাপগঞ্জে সন্ত্রাসীদের তাণ্ডব ও হুমকি: প্রাণভয়ে দেশ ছেড়েছেন ব্যবসায়ী মোঃ ছাব্বির আহমদ মান্না, আতঙ্কে পরিবার

গোলাপগঞ্জে সন্ত্রাসীদের তাণ্ডব ও হুমকি: প্রাণভয়ে দেশ ছেড়েছেন ব্যবসায়ী মোঃ ছাব্বির আহমদ মান্না, আতঙ্কে পরিবার

7

গোলাপগঞ্জ প্রতিনিধি:

2

সিলেটের গোলাপগঞ্জ থানার অন্তর্গত ফাজিলপুর গ্রামে স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসীদের ক্রমাগত জুলুম, নির্যাতন ও প্রাণনাশের হুমকিতে বাড়িঘর ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ব্যবসায়ী মোঃ ছাব্বির আহমদ মান্না। এমনকি সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তার পুরো পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, ফাজিলপুর গ্রামের একটি মধ্যবিত্ত নিরীহ পরিবারের সন্তান মোঃ ছাব্বির আহমদ মান্না স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এলাকার বিভিন্ন অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অভিযোগ রয়েছে, তার ব্যবসাপ্রতিষ্ঠানের এক নারী কর্মচারী ইমা বেগমকে স্থানীয় কিছু গুন্ডা ও সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী সন্ত্রাসীরা কুপ্রস্তাব দেয় এবং যৌন হয়রানির চেষ্টা চালায়।

এ ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ছাব্বির আহমদ মান্নার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। পরবর্তীতে তাকে হত্যা করার সরাসরি হুমকি দেওয়া হয়। জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই ব্যবসায়ী ও তার পরিবারকে ক্রমাগত ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল অভিযুক্ত সন্ত্রাসীরা।

নির্যাতন ও হুমকির প্রতিকার চেয়ে মোঃ ছাব্বির আহমদ একাধিকবার স্থানীয় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো ধরনের আইনি সাহায্য বা নিরাপত্তা পাননি। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীদের উৎপাত দিন দিন বাড়তে থাকে। একপর্যায়ে প্রভাবশালী সন্ত্রাসীরা ছাব্বির আহমদ মান্নার বসতবাড়িতে অমানবিক হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং তাকে দেখামাত্র মেরে ফেলার হুমকি দেয়। জীবন বাঁচাতে বাধ্য হয়ে ছাব্বির আহমদ মান্না বর্তমানে বিদেশে পালিয়ে আত্মগোপনে রয়েছেন।

1

এদিকে ছাব্বির আহমদ বিদেশে চলে গেলেও পরিবারের ওপর সন্ত্রাসীদের অত্যাচার থামেনি। সম্প্রতি তার স্ত্রী মোছাঃ আয়েশা বেগম অন্যায় ও নির্যাতনের বিচার চেয়ে থানায় অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি বলে জানা গেছে। এলাকার ওই প্রভাবশালী মহলের চাপে পুলিশ নিশ্চুপ রয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

6

বর্তমানে সন্ত্রাসীরা কিছুদিন পরপরই মোছাঃ আয়েশা বেগমের বাড়িতে চড়াও হয়ে ছাব্বির আহমদ মান্নার খোঁজ করে এবং তার পরিবারকে এলাকা ছাড়ার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রভাবশালী ওই সন্ত্রাসী গোষ্ঠীর ভয়ে বর্তমানে ফাজিলপুর গ্রামের সাধারণ মানুষও মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নিরুপায় হয়ে পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

6

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

2 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

1 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

5 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

2 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

6 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

1 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। 7 বৃহস্পতিবার (২৩ জুলাই)

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন

1
6