admin
প্রকাশিত: 11:52 AM, July 26, 2026
স্টাফ রিপোর্টার:
২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতের বিচারক ফাইরুজ তাসনীম মামলার যাবতীয় নথি ও সাক্ষ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ শেষে এ রায় ঘোষণা করেন। মামলায় বাদী ছিলেন ফয়েজ মোতাহির।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে আসামি মোঃ আবদুল হামিদ বাদী ফয়েজ মোতাহিরকে ২০ লাখ টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন। পরবর্তীতে চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় তা ডিজঅনার হয়। চেক ডিজঅনারের পর আইনানুযায়ী লিগ্যাল নোটিশ পাঠানো হলেও আসামি পাওনা টাকা পরিশোধ করেননি।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় আসামিকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
রায়ে বিচারক দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ প্রদান করেছেন। গ্রেফতার বা স্বেচ্ছায় আত্মসমর্পণের পর থেকে আসামির এই সাজার মেয়াদ কার্যকর হবে। একই সাথে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রায়ের অনুলিপি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছে।
ঘটনাসূত্রে জানা গেছে, দীর্ঘদিন কানাডায় প্রবাসী জীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফেরেন দণ্ডপ্রাপ্ত আবদুল হামিদ। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। উল্লিখিত চেক ডিজঅনার মামলায় জামিন ও আপিলের উদ্দেশ্যে তিনি ইতোমধ্যে ৭ লাখ টাকা জমা দিয়েছেন। এছাড়া গ্রেফতার এড়াতে আমিরুজ্জামান নামক এক কলেজ শিক্ষকের দায়ের করা অপর একটি মামলাতেও তিনি ৭ লাখ টাকা জমা দিয়ে আপিল করেছেন বলে জানা গেছে।
6 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
1 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
4 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা