admin
প্রকাশিত: 2:43 PM, July 27, 2026
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর:
সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর এই সময়ে সিলেটের ওসমানীনগরে সামাজিক বনায়নের সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক চক্রের বিরুদ্ধে। সম্প্রতি ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন বুরুঙ্গাবাজার আঞ্চলিক সড়কের মুখ থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি বড় রেইনট্রি (শিরীষ) গাছ অবৈধভাবে কেটে নেওয়ার ঘটনা ঘটেছে।
অভিযোগ রয়েছে, গোয়ালাবাজার ইউনিয়নের কলারই গ্রামের কামাল হোসেন ও পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকার আনোয়ার হোসেনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কের পাশের বড় বড় গাছ কেটে বিক্রি করে আসছে।
সর্বশেষ তথ্যমতে, বুরুঙ্গাবাজার সড়কের মুখ থেকে বন বিভাগের ভুয়া কাগজপত্র দেখিয়ে এবং উপজেলা প্রশাসনের অনুমতি রয়েছে দাবি করে এলাকার মানুষকে বিভ্রান্ত করে গাছটি কাটার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন নাহার আশা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসারকে গাছটি জব্দ করার নির্দেশ দেন। তবে ভূমি অফিসার রওশন আরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাছটির সিংহভাগ অংশ কেটে নিয়ে যায় কামাল ও তার সহযোগী মকবুল গং। পরে অবশিষ্ট অংশ জব্দ করে ভূমি অফিস।
ঘটনার পর জব্দকৃত গাছের নিলামের দাবি জানিয়ে কামালের সহযোগী মকবুল ইউএনও কার্যালয়ে একটি ব্যাংক চালান জমা দেন এবং দাবি করেন সোনালী ব্যাংক তাজপুর শাখায় গাছের টাকা জমা দেওয়া হয়েছে। তবে চালানের সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে এবং ইউএনও আইনানুগ ব্যবস্থার কথা বললে চাপে পড়ে মকবুল স্বীকার করেন, তিনি কামাল হোসেনের কাছ থেকে ৮ হাজার টাকায় গাছটি কিনেছেন। এ সময় বৈধ কাগজপত্র দাখিলের জন্য তিনি একদিনের সময় প্রার্থনা করেন।
এ বিষয়ে সিলেট বন বিভাগের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন ফোনে জানান, ২০২৩ সালে উক্ত এলাকার গাছের কোনো বৈধ নিলাম বা কাটার অনুমতি বন বিভাগ থেকে দেওয়া হয়নি। ওসমানীনগর উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে উপজেলার সাবেক এক অফিসারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের কর্মকর্তা মাসুম আহমেদ বলেন, “মহাসড়কের ‘রাইট অব ওয়ে’-এর সরকারি জমি থেকে গাছ কাটা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। সড়কের সম্পদ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।”
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন নাহার আশা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “সরকারি সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। ভুয়া কাগজ ও ব্যাংক চালান দিয়ে প্রতারণার চেষ্টা গুরুতর অপরাধ। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সরেজমিনে তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেব।”
বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকুর রহমান ও ইউনিয়ন ভূমি অফিসার রওশন আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে সামাজিক বনায়নের গাছ লুটের এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
1 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
3 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
2 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
2 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
6 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
4 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা