editor
প্রকাশিত: 4:52 PM, July 27, 2026
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, কার্যকর চর্চা, বিষয়ভিত্তিক যথাযথ বাস্তবায়ন, নিয়মিত মূল্যায়ন পদ্ধতি এবং ফলাফল উন্নয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমিক ইনচার্জ ও সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। তিনি তাঁর বক্তব্যে পূর্ববর্তী সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি দিনের মূল আলোচ্যসূচি উপস্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. ফয়জুল হক। দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামো নয়, বরং দক্ষ, দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষকবৃন্দ। একজন শিক্ষকের প্রতিটি শ্রেণি যেন পরিকল্পিত, প্রাণবন্ত, শিক্ষার্থী-কেন্দ্রিক এবং ফলাফলমুখী হয়—এটাই আমাদের লক্ষ্য। কোনো আনুষ্ঠানিক কাগজ নয়; এটি একজন শিক্ষকের পেশাগত দক্ষতার প্রতিফলন। পরিকল্পিত পাঠদানই শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি করে এবং কাঙ্ক্ষিত শিক্ষালব্ধ ফল নিশ্চিত করে।
তিনি আরও যুক্ত করেন, আমাদের লক্ষ্য শুধু জিপিএ অর্জন নয়; বরং এমন শিক্ষার্থী গড়ে তোলা, যারা জ্ঞান, নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষকদের প্রতি অধ্যক্ষের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো প্রতিটি শ্রেণি হতে হবে সময়ানুবর্তী, পরিকল্পিত ও শিক্ষার্থী-অংশগ্রহণমূলক। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা স্বাভাবিকভাবে বিকশিত করতে শ্রেণিকক্ষে ইংরেজি এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। নিয়মিত ক্লাস টেস্ট, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য পৃথক সহায়ক পরিকল্পনা এবং মেধাবী শিক্ষার্থীদের আরও এগিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সৃজনশীল শিক্ষণ-পদ্ধতি অনুসরণের মাধ্যমে শ্রেণিকক্ষকে প্রাণবন্ত করে তুলতে হবে। পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের টেকসই সাফল্যের মূল ভিত্তি।
5 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
7 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে