admin
প্রকাশিত: 1:34 PM, July 28, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কামরান নামের এক যুবকের বিরুদ্ধে। সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা বিভিন্ন ধরনের কাপড়, কসমেটিকস ও অবৈধ পণ্য মজুতের জন্য তিনি সিলেট নগরীর ঐতিহ্যবাহী লালাদিঘী পাড় এলাকায় একটি বড় গুদাম ঘর ভাড়া নিয়েছেন। এই আস্তানা থেকেই তার পুরো চোরাচালান সিন্ডিকেট পরিচালিত হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, কামরানের স্থায়ী বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ছাগলি গ্রামে। তবে চোরাচালান ব্যবসা ও সিন্ডিকেট সুনির্দিষ্টভাবে পরিচালনার সুবিধার্থে তিনি বর্তমানে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন মেজরটিলা ইসলামপুর এলাকায় বসবাস করছেন। সেখান থেকেই জকিগঞ্জ সীমান্ত দিয়ে আনা চোরাই কাপড়, কসমেটিকস সহ বিভিন্ন পণ্য লালাদিঘী পাড়ের ওই গুদামে এনে তা মজুত ও সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।আওয়ামী লীগের ছায়াতল থেকে রাতারাতি বিএনপিতেঅনুসন্ধানে আরও জানা যায়, কামরান আগে আওয়ামী লীগ নেতা রাহেল সিরাজের অনুসারী তুহিন আলমের সাথে যুক্ত ছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তুহিন আলমের ছায়াতলে থেকেই তিনি চোরাচালান ব্যবসার নেটওয়ার্ক গড়ে তোলেন। তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাতারাতি দল বদলে এখন তিনি বিএনপির নাম ব্যবহার করে লালাদিঘী পাড়ের গুদাম ঘর কেন্দ্র করে বহাল তবিয়তে এই অবৈধ বুঙ্গার ব্যবসা সচল রেখেছেন।
ব্যবসায়ীদের ক্ষোভ ও ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্রের সুনামহানিলালাদিঘী পাড় এলাকার সাধারণ ব্যবসায়ীরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক প্রবীণ কাপড় ব্যবসায়ী বলেন, “আমরা এখানে দীর্ঘ ৩০-৪০ বছর ধরে সততার সাথে ব্যবসা করে আসছি। আমাদের এই বাজারের একটা নিজস্ব সুনাম আছে। কিন্তু কামরান নামের এই যুবক বিএনপির নাম ভাঙিয়ে এখানে চোরাচালানের কাপড় আর কসমেটিকসের গুদাম বানিয়েছে। সারারাত এখানে অবৈধ মালামাল লোড-আনলোড করা হয়।
রাজনৈতিক প্রভাব খাটানোর কারণে ভয়ে সাধারণ ব্যবসায়ীরা কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।”একই বাজারের আরেকজন কসমেটিকস ব্যবসায়ী জানান, “এই অবৈধ গুদামের কারণে লালাদিঘী পাড়ের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্রের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য আজ হুমকিতে পড়েছে। এখন এই চোরাচালানের আস্তানার কারণে পুরো এলাকার সৎ ব্যবসায়ীদের দিকেও মানুষ আঙুল তুলছে। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে এই অবৈধ গুদাম উচ্ছেদ এবং চোরাকারবারি কামরানের দ্রুত গ্রেফতার দাবি করছি।”রাজস্ব ফাঁকি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্নএলাকাবাসী ও স্থানীয় সচেতন মহলের দাবি, ভুঁইফোড় এই অপরাধী বিএনপির নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট করছে। একই সাথে সীমান্ত চোরাচালানের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। লালাদিঘী পাড় কেন্দ্রিক এই ছদ্মবেশী চোরাকারবারির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
8 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
5 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
1 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা