editor

প্রকাশিত: 6:44 PM, July 28, 2026

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

5

অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত ও আয়কর দানে নিরুৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কর আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটি (বি.টি.এল)-এর সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অধ্যাপক শফিকুর রহমান।

7

এক বিবৃতিতে তিনি বলেন, সরকার অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ করবছরের আয়কর রিটার্নের সাথে সব ধরনের ব্যবসা ও পেশায় ১% টার্ন ওভার ট্যাক্স দেওয়ার যে বিধান করেছে, তা কোনো সময়ই ছিল না। এই বিধান ব্যক্তি করদাতাদের আর্থিক ক্ষতিগ্রস্ত ও আয়করদানে নিরুৎসাহিত করবে। তাই পূর্বের ন্যায় ৪ কোটি টাকার উপরে ১% করে ট্যাক্স ধার্য করার জোর দাবি জানান তিনি।

4

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ ব্যক্তি করদাতা সঞ্চয়পত্রের আয়ের উপর নির্ভরশীল। তাই সঞ্চয়পত্রের উক্ত পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা উচিত। অন্যথায় সঞ্চয়পত্র ক্রয়ে ব্যক্তিরা হতাশা ও নিরুৎসাহিত হয়ে পড়বে। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ১৫% কর রহিত করে পূর্বের চূড়ান্ত করদায় বহাল না রাখলে জমি হস্তান্তর কমে যাবে। এতে করে সরকার বিপুল আর্থিক ক্ষতি সম্মুখীন হবে। আপিল পর্যায়ে ১% কর পরিশোধের বিধানটি রহিত করার আহ্বান জানানো হয়। কারণ কোনো ব্যক্তি করদাতা আপিলে সম্পূর্ণ কর রেহাই পেলে তিনি আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন। অংশীদারী ফার্মের আয়কে সব সময় ব্যক্তি করদাতার অনুরূপ ছিল। বর্তমানে অংশীদারের আয়কে প্রস্তাবিত কোম্পানীর করহারের অনুরূপ ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় ব্যক্তি শ্রেণীর কর হার অনুযায়ী করার জোর দাবি জানানো হয়। ই-রিটার্ন ওয়েবসাইট পরিপূর্ণ কার্যকর করে বর্ধিত সময়ে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

1

অধ্যাপক শফিকুর রহমান একটি উদাহরণের মাধ্যমে সরকারের নতুন কর কাঠামোর অসঙ্গতি তুলে ধরেন।

অর্থ আইন-২০২৬ এর কর মুক্ত আয় ৪,০০,০০০/- টাকা। কিন্তু কর মুক্ত ৪,০০,০০০/- টাকা আয়ের জন্য বিক্রয় হতে হবে ৪০,০০,০০০/- টাকা। ১৫% হারে জিপি (Gross Profit) আসলে দাঁড়ায় ৬,০০,০০০/- টাকা। ১/৩ হিসাবে খরচ ২,০০,০০০/- টাকা বাদ দিলে নিট আয় হয় ৪,০০,০০০/- টাকা, যা নিয়ম অনুযায়ী করমুক্ত আয়।

কিন্তু ২০২৬ এর বিধানে এই করদাতাদের ৪০,০০,০০০/- টাকা বিক্রয়/টার্ন ওভারের জন্য ১% কর হিসেবে ৪০,০০০/- টাকা পরিশোধ করতে হবে। এটি একটি শুভংকরের ফাঁকি। এই স্বল্প আয়ের মানুষেরা কীভাবে কর পরিশোধ করবে? অন্যদিকে আইনে বলা হয়েছে যাদের আয় ৪,০০,০০০/- টাকা তাদের কর দিতে হবে না। এই অসঙ্গতি থেকে দেশের মানুষ মুক্তি চায়।

বিবৃতিতে মাননীয় এনবিআর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বৃহত্তর জনগোষ্ঠীর প্রান্তিক ও মধ্যবিত্ত শ্রেণীর করদাতাদের বিষয়টি সদয় বিবেচনায় রেখে উক্ত নির্দেশনাবলী কার্যকর রহিত করার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সাথে এ ব্যাপারে সকল সংসদ সদস্যবৃন্দ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে সোচ্চার প্রতিবাদ জানানোর জোর দাবি জানানো হয়।

7

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

4 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

3 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

4 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

1 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

1
6