admin
প্রকাশিত: 11:29 AM, July 29, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কামরান নামের এক যুবকের বিরুদ্ধে। জকিগঞ্জ সীমান্ত দিয়ে দেদারসে আনা হচ্ছে চোরাই কাপড়, কসমেটিকস সহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য। তবে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকা এবং অভিযুক্তের প্রকাশ্য তৎপরতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও সাধারণ ব্যবসায়ীরা। সবার মুখে এখন একটাই প্রশ্ন সব তথ্য প্রকাশ্যে থাকার পরও কামরানকে কেন ধরা হচ্ছে না?
লালাদিঘী পাড়ের গুদামে অবৈধ পণ্যের আস্তানা অনুসন্ধানে জানা গেছে, জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্ন চোরাই পণ্য মজুতের জন্য সিলেট নগরীর ঐতিহ্যবাহী লালাদিঘী পাড় এলাকায় একটি বড় গুদাম ঘর ভাড়া নিয়েছেন কামরান। এই আস্তানাটিকেই তিনি চোরাচালান সিন্ডিকেটের মূল ট্রানজিট পয়েন্ট বা কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। এখান থেকেই প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ পণ্য সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
মেজরটিলা থেকে পরিচালিত হচ্ছে সিন্ডিকেট কামরানের স্থায়ী বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ছাগলি গ্রামে হলেও, চোরাচালান ব্যবসা ও সিন্ডিকেট সুনির্দিষ্টভাবে পরিচালনার সুবিধার্থে তিনি বর্তমানে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন মেজরটিলা ইসলামপুর এলাকায় বসবাস করছেন। সেখান থেকেই তিনি পুরো চক্রটি নিয়ন্ত্রণ করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এই ব্যবসা চালালেও, পটপরিবর্তনের পর রাতারাতি রঙ বদলে এখন বিএনপির পরিচয় ব্যবহার করছেন।প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্নসীমান্ত এলাকা থেকে শুরু করে মহানগরের কেন্দ্রস্থল লালাদিঘী পাড় পর্যন্ত কামরানের এই চোরাচালান নেটওয়ার্কের সুনির্দিষ্ট তথ্য থাকার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এবং সংশ্লিষ্ট কিছু পক্ষকে ম্যানেজ করেই কামরান এই অবৈধ বুঙ্গা ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চালানো এই চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা কামরানকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
5 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
8 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
4 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
4 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
4 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
5 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়