editor

প্রকাশিত: 3:57 PM, December 21, 2020

পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে দিরাই পৌর এলাকা

পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে দিরাই পৌর এলাকা

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় চতুর্থবারের মতো অনুষ্ঠেয় আসন্ন নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ শেষে গণসংযোগ আর তুমুল প্রচারণায় পৌর সদর ও পাড়া-মহল্লায় উত্তাপ ছড়িয়েছে। ব্যানারে পোস্টারে সয়লাব পৌর শহরের অলিগলি, পাড়া-মহল্লা। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার কেন্দ্রে পৌরসভা নির্বাচন। আগামী ২৮শে ডিসেম্বর ভোট গ্রহণ হবে এই পৌরসভায়। প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ মনোনীত বিশ্বজিৎ রায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ মিয়া ও বিএনপি’র মো. ইকবাল হোসেন চৌধুরীর মধ্যে হবে বলে ভোটারদের অভিমত। এই পৌরসভায় মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম সফিক, আব্দুল কাইয়ুম, রশিদ মিয়া, জাতীয় পার্টির অনন্ত মল্লিক, জমিয়তের হাফিজ লোকমান আহমদ।এদের মধ্যে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায় ও বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ মিয়ার পক্ষে তার কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় মুখর গোটা পৌর শহর। প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি প্রার্থী ইকবাল হোসেন চৌধুরীও। পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচনে বিএনপি’র হাজী আহমদ মিয়া মেয়র নির্বাচিত হন। এরপর নৌকা প্রতীকে আজিজুর রহমান বুলবুল ও গতবারের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে বিজয় লাভ করেন মোশাররফ মিয়া। নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পৌর এলাকায় যেনো উৎসবের আমেজ বিরাজ করছে। দিনব্যাপী ভোটারের ঘরে ঘরে গণসংযোগ শেষে রাতে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিচ্ছেন মেয়র প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরছেন। ১৯৯৯ সালে ভাটির জনপদ দিরাই উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তর করা হয়। উপজেলা সদরের ১৭টি গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়। ৬.৫ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় বর্তমান ভোটার ২১ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২, নারী ১০ হাজার ৮২৭। সহকারী রিটার্নিং ও দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮শে ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই পৌরসভায় ভোটগ্রহণ হবে। প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ নিয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে