editor

প্রকাশিত: 9:37 PM, August 1, 2026

সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২০ আগস্ট থেকে শুরু হচ্ছে মূল শুমারি

সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

7

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেটের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শুমারির গুরুত্ব ও বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

পরিসংখ্যান অফিসার সুব্রত রঞ্জন হাজরার সঞ্চালনায় সেমিনারে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিস, সিলেটের উপপরিচালক কামাল উদ্দিন।

অনুষ্ঠানে ‘নৌযান শুমারি ২০২৬’-এর ওপর মূল কী-পয়েন্টস প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেটের যুগ্মপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ মশিউর রহমান বলেন, বাংলাদেশের অধিকাংশ নৌযানের তথ্য সরকারের ডেটাবেইজে নেই। এই শুমারির মাধ্যমে ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক তথ্য যদি এক ছাতার নিচে নিয়ে আসা সম্ভব হয়, তবে তা দেশের নৌ-পরিবহন খাতের জন্য অনেক বড় একটি মাইলফলক হবে।

1

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি, যুগ্মসচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেট আশরাফুর রহমান বলেন, ইচ্ছে হলেই কেউ যেন নৌপথে ইঞ্জিনচালিত নৌযান নামাতে না পারে, সেই বিশৃঙ্খলা রোধে নৌযান শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ারুল হক আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ এবং তাদের বিশেষ ইউনিট ‘নৌ পুলিশ’-এর মাধ্যমে নৌযান শুমারি ২০২৬ সফল করতে বিবিএস (ইইঝ)-কে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

2

বিশেষ অতিথি সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সড়কের যেমন লাইসেন্সিং ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি সকল ইঞ্জিনচালিত নৌযানেরও সুনির্দিষ্ট লাইসেন্স থাকা উচিত। এছাড়া সেমিনারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী (বিএএম, এনডিসি) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

সেমিনারে জানানো হয়, দেশে এতদিন সরকারি বা বেসরকারি কোনো দপ্তরের কাছে অভ্যন্তরীণ নৌযানের কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান ছিল না। এই শুমারির মাধ্যমে সমন্বিত ন্যাশনাল ডাটাবেইজ তৈরি করা হবে, যা নৌ-দুর্ঘটনা হ্রাস, নৌযান ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনাকবলিত ভুক্তভোগীদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান এবং নীতি নির্ধারণে কাজ করবে।

1

বাংলাদেশের সকল সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান এবং চালিত ডাম্ব বার্জ (উঁসন ইধৎমবং) এই শুমারির আওতায় আসবে। তবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত নৌযানগুলো এই শুমারির আওতামুক্ত থাকবে।

7

বিভাগীয় পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে গত ৪ হতে ১৭ মে ২০২৬ সময়কালে অনুষ্ঠিত মাঠ পর্যায়ের লিস্টিং অপারেশনের মাধ্যমে সারাদেশে সর্বমোট ২,৪৪,৮০৮টি ইঞ্জিনচালিত নৌযানের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্য যাচাই ও গণনা এলাকা পুনর্র্নিধারণের লক্ষ্যে গত ৯ হতে ১৪ জুলাই ২০২৬ মেয়াদে জোনাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। মূল শুমারির পূর্বপ্রস্তুতি হিসেবে আগামী ৩ হতে ৪ আগস্ট ২০২৬ সময়ে পাইলট অপারেশন পরিচালিত হবে। সর্বশেষে আগামী ২০ হতে ২৯ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত দেশব্যাপী মাঠপর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। উন্মুক্ত আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে নৌযান শুমারি সফলভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করে সেমিনার শেষ হয়।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 সোমবার

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

5 সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয়

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

5 সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা

ক্রীড়া চর্চা আইনজীবীদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে: এমপি এমরান চৌধুরী

ক্রীড়া চর্চা আইনজীবীদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে: এমপি এমরান চৌধুরী

4 ‎‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা,

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা আগামী শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা আগামী শুক্রবার

3 পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আয়োজনে আগামী শুক্রবার

এই বৃত্তি শেষ নয়, আরও বড় স্বপ্ন ও সাফল্যের সূচনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

এই বৃত্তি শেষ নয়, আরও বড় স্বপ্ন ও সাফল্যের সূচনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত

‌’ফ্যাসিবাদের পথ রোধ করতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে’

‌’ফ্যাসিবাদের পথ রোধ করতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে’

4 খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ভাসনা নিয়েই

1
4