admin

প্রকাশিত: 11:02 AM, August 2, 2026

ক্ষমতার পালাবদলেও সিলেটে বেপরোয়া আ.লীগ নেতা এনাম

মাদক, সুদ, হুন্ডি বাণিজ্য ও নিষিদ্ধ সংগঠনের মিছিলে অর্থায়নের অভিযোগ

ক্ষমতার পালাবদলেও সিলেটে বেপরোয়া আ.লীগ নেতা এনাম

1

স্টাফ রিপোর্টার
ক্ষমতার পটপরিবর্তনের পরও সিলেটে কমেনি ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার প্রভাব ও দাপট। নগরীর ছড়ারপাড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই এনামের বিরুদ্ধে। ছড়ার পাড়ের বশির উদ্দিন আহমদের ছেলে এনামের বিরুদ্ধে মাদক কারবার, রমরমা সুদের ব্যবসা, হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে অর্থ এনে রাজনৈতিক মামলা পরিচালনা ও নিষিদ্ধ সংগঠনের মিছিলে অর্থ জোগানের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী এই নেতা সুদের ব্যবসার পাশাপাশি বর্তমানে বেপরোয়াভাবে মাদক কারবারে জড়িয়ে পড়েছেন। নগরীর লালদীঘির পাড়, কারখানার ঘাট ও বন্দরবাজার এলাকা কেন্দ্র করে তার ইয়াবা সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। নির্দিষ্ট কয়েকজন ডিলারের মাধ্যমে তিনি এই মাদক সরবরাহ করেন এবং তাদেরকেও চড়া সুদে অর্থ জুগিয়ে থাকেন। বর্তমানে বন্দরবাজারের একটি দোকানকে কেন্দ্র করে এই সুদের লেনদেন পরিচালিত হচ্ছে।
চড়া সুদের জালে জড়িয়ে অনেক দরিদ্র ও প্রান্তিক মানুষ এখন নিঃস্ব। সুদের টাকা মেটাতে না পেরে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। ভুক্তভোগীদের ব্ল্যাঙ্ক চেক আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িঘরে গিয়ে স্বজনদের ওপর চাপ সৃষ্টির মতো ঘটনা ঘটছে অহরহ। অভিযোগ রয়েছে, ছড়ার পাড় মসজিদ এলাকায় নিয়মিত বৈঠক বসিয়ে তার সহযোগী আব্দুর রহমান ও একাধিক মামলার আসামি আবুল আহমাদকে নিয়ে বেআইনি ‘সালিশ’ করে সুদের পাওনা টাকা আদায় করেন তিনি।
এছাড়া এনামের বিরুদ্ধে হুন্ডি বা মানিলন্ডারিং প্রক্রিয়ায় বিদেশ থেকে অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন প্রবাসী নেতার কাছ থেকে তিনি এই অর্থ পান বলে অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন দলের কতিপয় নেতাদের সাথে যোগসাজশ রেখে তিনি বর্তমানে নিজের অবস্থান সুরক্ষিত রাখছেন। প্রবাস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি কারাবন্দি আওয়ামী লীগের বিভিন্ন আসামির খরচ ও মামলা দেখাশোনা করছেন। সম্প্রতি নগরীর টিবি গেইট এলাকায় একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অর্থ জোগান এবং বিগত ঈদে বিশেষ রাজনৈতিক তহবিলের টাকা বিতরণের পেছনেও তার হাত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, হযরত শাহজালাল (রহ.) দরগাহ থেকে মাসে দুটি অংশের টাকা এনামের নিয়ন্ত্রণে আসে। তবে সেই টাকা পরিবারের অন্য আত্মীয়-স্বজনদের না দেওয়ায় ভেতরে ভেতরে চরম অন্তর্দ্বন্দ্ব চলছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
প্রশাসনের একাংশের সাথে সখ্য ও ক্ষমতার দাপটের কারণে ভুক্তভোগী ও স্থানীয় সাধারণ মানুষ এনাম ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন না। এই প্রভাবশালী সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

5 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

2 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

7 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

5 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

5 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

7 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। 6 সিলেট

1
2