admin
প্রকাশিত: 11:06 AM, August 2, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র প্রতি সপ্তাহে ওয়াগন থেকে আনুমানিক ২ হাজার লিটার পেট্রোল ও ডিজেল লুট করছে বলে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাষ্ট্রীয় এই বিপুল সম্পদ চুরির পর তা স্থানীয় বিভিন্ন খোলা দোকানে অবৈধভাবে কম দামে বিক্রি করা হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, এই তেল চুরির মূল হোতা হিসেবে কাজ করছে স্থানীয় প্রভাবশালী শামীম এবং নাইজ্জা নামের দুই ব্যক্তি। তাদের প্রত্যক্ষ নেতৃত্ব ও ছত্রছায়ায় ট্রেনের নিরাপত্তা গলদকে কাজে লাগিয়ে নিয়মিত এই সরকারি জ্বালানি লুট করা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর পরোক্ষ যোগসাজশ ছাড়া এত বড় চুরির সিন্ডিকেট চালানো কোনোভাবেই সম্ভব নয়।
এভাবে যত্রতত্র ড্রাম ও প্লাস্টিকের বোতলে ভরে বিপজ্জনকভাবে তেল বিক্রির কারণে একদিকে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দক্ষিণ সুরমার সাধারণ বাসিন্দারা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জাতীয় সম্পদ লুটপাট হওয়া সম্পূর্ণ অবৈধ এবং দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি।
অবিলম্বে এই শামীম-নাইজ্জা গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে স্থানীয় বাসিন্দারা রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের আশু ও জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 সোমবার
5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 সোমবার
3 সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয়
6 সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা
5 সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা,
3 পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আয়োজনে আগামী শুক্রবার
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত
2 খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ভাসনা নিয়েই