admin

প্রকাশিত: 11:09 AM, August 2, 2026

কবির ও জুবায়ের নেতৃত্বে জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

কবির ও জুবায়ের নেতৃত্বে জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

6

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলামকৃত ১৪৮ বস্তা ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি ও সঙ্গীদের নিয়ে কর্মচারীদের ওপর হামলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উতলার পার গ্রামের আব্দুস শুকুর ওরফে কবিরকে (পিতা: আব্দুল হান্নান) অন্যতম প্রধান আসামি করা হয়েছে। গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন চিকনাগুলের ঘাটেরচটি এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গোডাউনের কাছে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১৪৮ বস্তায় মোট ৪,৪৩৯ কেজি নিলামকৃত ভারতীয় জিরা নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো অ-১১-৪৫২০) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি গোডাউন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে আব্দুস শুকুর ওরফে কবির ও জুবায়ের আহমেদ শিকদারের নেতৃত্বে আরও ৭-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাড়িটির গতিরোধ করে। অভিযোগে বলা হয়, আব্দুস শুকুর ওরফে কবির ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে কাভার্ডভ্যানের চালক মনির হোসেন, হেলপার সুভাষ রঞ্জন দাস এবং ম্যানেজার শামীম মিয়াকে জিম্মি করে খাঁন টি চা বাগান এলাকায় নিয়ে যায়। সেখানে আসামিরা তাঁদের ওপর বর্বর নির্যাতন ও মারধর চালায় এবং ম্যানেজার শামীমের কাছ থেকে গাড়ি ভাড়ার নগদ ৫৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মালামালসহ কাভার্ডভ্যানটি লুট করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় গুরুতর আহত চালক মনির হোসেন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ম্যানেজার শামীমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ঘটনার পর থেকে কাভার্ডভ্যানের হেলপার সুভাষ রঞ্জন দাস নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী দ্রুত আব্দুস শুকুর ওরফে কবিরসহ অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অপহৃত হেলপারকে উদ্ধার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

2 মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময়

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

3 সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

2 হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

8 জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পর্যটকদের সেবার মান বাড়াতে হবে: হুমায়ুন কবির লিটন

সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পর্যটকদের সেবার মান বাড়াতে হবে: হুমায়ুন কবির লিটন

3 সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

2 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

3 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

3 সিলেট নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলাটির নথিপত্র বুঝে

1
2