admin

প্রকাশিত: 11:13 AM, August 2, 2026

নবীগঞ্জে ‘ডেভিল খালিছ’ বাহিনীর তাণ্ডব

অতিষ্ঠ এলাকাবাসী, জমি দখল ও নির্যাতনের অভিযোগ

নবীগঞ্জে ‘ডেভিল খালিছ’ বাহিনীর তাণ্ডব

7

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫ নম্বর আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে ‘ডেভিল খালিছ’ বাহিনীর নানা অপকর্ম, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন চালানো এই চক্রটি ৫ই আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, ১ নম্বর ওয়ার্ডের বনগাঁও গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. খালিছ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় একক আধিপত্য বিস্তার করে আসছেন। তার গড়ে তোলা ‘খালিছ বাহিনী’কে প্রত্যক্ষভাবে সহায়তা করছেন ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া।
অভিযোগে জানা যায়, ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বে খালিছ আইনশৃঙ্খলা বাহিনীর তথাকথিত ‘সোর্স’ হিসেবে কাজ করতেন। সে সময় তিনি পুলিশকে সাথে নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালানো, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির কাজ করতেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি বহু নিরপরাধ মানুষকে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও ভুক্তভোগীরা জানান।
শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, সাধারণ মানুষের ওপরও নেমে এসেছে এই বাহিনীর নির্যাতন। এলাকার বিভিন্ন ব্যক্তির জমি জোরপূর্বক দখল, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত খালিছ ও তার অনুসারীরা। ৫ই আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতার আশকারায় সুজন মেম্বারকে সাথে নিয়ে খালিছ আবারও পুরনো রূপে আবির্ভূত হয়েছেন।
এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসনকে তোয়াক্কা না করে বা কোনো কোনো ক্ষেত্রে প্রভাবিত করে খালিছ বাহিনী একের পর এক অপরাধ সংঘটিত করে যাচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ গ্রামবাসী। তারা অনতিবিলম্বে ‘ডেভিল খালিছ’ ও তার সহযোগী সুজন মেম্বারসহ বাহিনীর সদস্যদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

1 সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয়

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা

ক্রীড়া চর্চা আইনজীবীদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে: এমপি এমরান চৌধুরী

ক্রীড়া চর্চা আইনজীবীদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে: এমপি এমরান চৌধুরী

4 ‎‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা,

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা আগামী শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা আগামী শুক্রবার

8 পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আয়োজনে আগামী শুক্রবার

এই বৃত্তি শেষ নয়, আরও বড় স্বপ্ন ও সাফল্যের সূচনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

এই বৃত্তি শেষ নয়, আরও বড় স্বপ্ন ও সাফল্যের সূচনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত

‌’ফ্যাসিবাদের পথ রোধ করতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে’

‌’ফ্যাসিবাদের পথ রোধ করতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে’

1 খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ভাসনা নিয়েই

1
4