admin
প্রকাশিত: 11:17 AM, August 2, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও ভারতীয় পণ্য চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কঠোর অবস্থানে, ঠিক তখনই নগরীর চালিবন্দর এলাকায় ভিন্ন কৌশলে চলছে কোটি কোটি টাকার চোরাচালান বাণিজ্য। ‘নিউ সুরমা ট্রান্সপোর্ট’ নামের একটি বৈধ পরিবহন ব্যবসাকে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সীমান্ত পার হয়ে আসা অবৈধ ভারতীয় মালামাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র। অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের মূল হোতা তরিকুল নামের এক ব্যক্তি।
অনুসন্ধানে জানা যায়, নিউ সুরমা ট্রান্সপোর্টের বুকিং হওয়া বৈধ মালামালের আড়ালে এবং নিচে লুকিয়ে পাচার করা হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, সিগারেট এবং মাদকদ্রব্য। এই বিশাল চোরাচালান নেটওয়ার্ক পরিচালনায় তরিকুলের ডানহাত হিসেবে কাজ করছেন খলিল নামের এক সহযোগী ও তার চক্র।
চালিবন্দরের পরিবহন সেক্টরকে ব্যবহার করে চোরাচালানের এই অপতৎপরতা নিয়ে স্থানীয় মহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। বিশ্বস্ত সূত্র জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে চক্রটির ওপর নজরদারি বাড়িয়েছে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো।
নিউ সুরমা ট্রান্সপোর্টের মাধ্যমে অবৈধ পণ্য পরিবহনের বিষয়টি খতিয়ে দেখতে শীঘ্রই বিশেষ তদন্ত শুরু হতে পারে। শুল্ক গোয়েন্দা ও স্থানীয় পুলিশ প্রশাসন ইতোমধ্যে এই রুটের পরিবহনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালালেও তরিকুল বরাবরই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। অভিযোগ রয়েছে, নিজের সিন্ডিকেট নিরাপদ রাখতে তিনি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও অসাধু মহলকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা দেন। এই বিপুল অর্থশক্তির কারণে বিভিন্ন সময়ে ছোটখাটো চালান ধরা পড়লেও তরিকুল ও খলিল অধরাই থেকে যান।
চোরাচালানের কালো টাকায় বিগত কয়েক বছরে তরিকুল গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। বৈধ কোনো বড় আয়ের উৎস না থাকলেও তার ও পরিবারের সদস্যদের নামে সিলেট-ঢাকাসহ বিভিন্ন এলাকায় স্থাবর-অস্থাবর সম্পদ কেনা হয়েছে। বিলাসবহুল বাড়ি, গাড়ি এবং বেনামী ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এই লভ্যাংশ।
তরিকুলের এই সম্পদের উৎস ও মানি লন্ডারিংয়ের বিষয়টি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জরুরি হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় সাধারণ পরিবহন ব্যবসায়ীরা জানান, “দুই-একজন অপরাধীর এই কালো ব্যবসার কারণে পুরো সুরমা ট্রান্সপোর্ট ও চালিবন্দরের পরিবহন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। প্রশাসনের কঠোর তদন্তের মাধ্যমেই তরিকুল, খলিল এবং তাদের নেপথ্যের প্রভাবশালীদের মুখোশ উন্মোচন সম্ভব।”
7 মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময়
2 সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত
7 হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক
8 জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
5 সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর
5 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়
8 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য
6 সিলেট নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলাটির নথিপত্র বুঝে